কুবির নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি

০৭ নভেম্বর ২০১৮, ০১:৫৪ PM
সভাপতি আমজাদ হোসেন এবং সাধারণ সম্পাদক  কামরুল হাসান শাওন

সভাপতি আমজাদ হোসেন এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান শাওন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত নোয়াখালী জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ‘নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদ’র প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। অর্থনীতি বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী আমজাদ হোসেনকে সভাপতি এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের  ৮ম ব্যাচের কামরুল হাসান শাওনকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

সংগঠনটির উপদেষ্টা কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান রাজু ও আইন বিভাগের প্রভাষক মো. আবু বকর ছিদ্দিক এবং আহবায়ক রনি মজুমদার ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম পলাশ (নৃবিজ্ঞান বিভাগ, ৮ম ব্যাচ), মো. শামসুর রাহমান সায়মন (লোক প্রশাসন বিভাগ, ৮ম ব্যাচ) এবং মো. সাইফুল ইসলাম (গণিত বিভাগ, ৯ম ব্যাচ), যুগ্ম-সাধারণ সম্পাদক মুনতাসির আল মামুন (ইংরেজী বিভাগ, ১০ম ব্যাচ), মহিবুল হক রাইম (আইন বিভাগ, ১০ম ব্যচ) এবং কামরুল হাসান (গণিত বিভাগ, ১০ম ব্যাচ), সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ মিলন  (লোক প্রশাসন বিভাগ, ৯ম ব্যাচ)।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950