ইবির ভর্তি পরীক্ষা

প্রশ্নপত্রের অসঙ্গতি খতিয়ে দেখতে তদন্ত কমিটি

০৬ নভেম্বর ২০১৮, ০৬:০৯ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে অসঙ্গতির বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসাথে ওই ইউনিটের ভর্তি পরীক্ষার কমিটি বাতিল করে একটি নতুন কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রশ্নপত্র ও উত্তরপত্রের ক্রমবিন্যাসে অমিল থাকায় জটিলতা সৃষ্টি হয়। ফলে একেক কক্ষে একেক নিয়মে পরীক্ষা সম্পন্ন হয়। এর ফলে পরীক্ষা বাতিলের দাবি জানায় শিক্ষকরা ও ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এরপর আজ মঙ্গলবার বিষয়টি খতিয়ে দেখতে আলোচনা সভায় বসে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি। এ সভায় প্রশ্নপত্রে ভুলের কারণ ও করণীয় ঠিক করতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে বাতিল করা হয় ‘সি’ ইউনিটের পরীক্ষা কমিটি।

পরে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. জাকারিয়া রহমানকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম, আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. জহুরুল ইসলাম, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ। তদন্ত কমিটিকে আগামী ৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এছাড়া ‘সি’ ইউনিটের পরীক্ষা কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. জাকারিয়া রহমানকে ইউনিট সমন্বয়কারী করে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান এবং ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘সি ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। যে ক্ষতি হয়েছে তা পূরণীয় নয়। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করবে।’

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950