ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

ফাজিল ১ম বর্ষ অনার্স ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর

০৬ নভেম্বর ২০১৮, ০৫:৪৫ PM
লগো

লগো

ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের অধিভুক্ত ৭৩টি অনার্স মাদ্রাসায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফাজিল অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ৮ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা বেলা ২টা থেকে ৩ টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। আসন বিন্যাস ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iau.edu.bd থেকে জানা যাবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মাদ্রাসাসমূহ ও সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ।

ভর্তি পরীক্ষার মান হবে ১০০ নম্বর। এর মধ্যে ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে দাখিল ও আলিম বা সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (৪র্থ বিষয়সহ) যথাক্রমে ১০ ও ১০ যোগ করে ছাত্র-ছাত্রীর ভর্তির মেধা তালিকা তৈরি করা হবে। লিখিত পরীক্ষায় ন্যূনতম পাশ নম্বর হবে শতকরা ৪০ নম্বর। অর্থাৎ লিখিত পরীক্ষায় ৮০ নম্বরের মধ্যে ৩২ নম্বর পেতে হবে। ভর্তি পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট মাদরাসা এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iau.edu.bd) পাওয়া যাবে বলে এতে উল্লেখ করা হয়।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950