দেড় বছরেও হলো না ওভারব্রিজ

‘মরণফাঁদ’ দিয়ে চলাচল করছে জাবি শিক্ষার্থীরা

০৬ নভেম্বর ২০১৮, ০৫:২৪ PM

প্রতিশ্রুতির পর প্রায় দেড় বছর হতে চললেও ফুট ওভারব্রিজের দেখা পায়নি জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে করে প্রতিনিয়তই জীবনের ঝুঁকি নিয়ে ‘মরণফাঁদ নামক’ রাস্তা দিয়ে পার হতে হচ্ছে বিশ্ববিদ্যালয়টির হাজারো শিক্ষার্থী  ও সাধারণ মানুষদের। 

তথ্যমতে, ২০১৭ সালের ২৬ মে ঢাকা-আরিচা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আরাফাত ও রানা নিহত হন। এতে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে দূর্ঘটনার বিচার, অরক্ষিত মহাসড়কের নিরাপত্তা ফিরিয়ে আনাসহ সাতদফা দাবিতে সড়ক অবরোধ করে। মূলত এরপরই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিন ফটকের একটি প্রান্তিকে ফুটওভাব্রীজ নির্মানের ঘোষণা আসে। কিন্তু এরপর ১৭ মাস পেরিয়ে গেলেও কাজের কোন অগ্রগতির দেখা মেলেনি।

জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান তিন ফটকের সামনে দিয়ে চলে গেছে উত্তর ও দক্ষিণবঙ্গের ৩২টি জেলার সঙ্গে যোগযোগকারী ব্যস্ততম ঢাকা-আরিচা মহাসড়ক। বিশ্ববিদ্যালয়ের প্রধান ওই তিন ফটকের মধ্যে ডেইরী ও প্রান্তিক গেট দিয়ে অধিকাংশ শিক্ষার্থী যাতায়াত করে থাকে। কিন্তু ডেইরী গেটে ফুট ওভারব্রিজ থাকলেও প্রান্তিক গেটে কোন ফুট ওভারব্রিজ নেই। এ কারণেই শিক্ষার্থীদের নানাবিদ সমস্যায় পড়তে হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, ২০১৭ সালে দুই শিক্ষার্থী নিহতের পর উত্থাপিত  দাবিগুলো উপেক্ষা করে সে সময়ের বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে পুলিশ ছাত্র-ছাত্রীদের উপর হামলা করে। হামলার কারণ জানতে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে গেলে তার বাসভবন ভাংচুর ও শিক্ষক লাঞ্চনার অভিযোগে ৫৪ শিক্ষার্থীর নামে মামলা ঠুকে দিয়ে মধ্যরাতে ৪২ ছাত্র-ছাত্রীকে জেল-হাজতে পাঠান। নানা সমালোচনার মুখে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা প্রত্যাহার করে নিলেও তার জন্য শিক্ষার্থীদের আমরণ অনশনসহ চরম মূল্য দিতে হয়েছে। পররবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রান্তিক গেটে একটি ওভারব্রিজসহ মহাসড়কের বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা ও গতি নিয়ন্ত্রনের ব্যবস্থা করার ঘোষণা দেয়। কিন্তু সেই ঘোষণার ১৭মাস অতিক্রান্ত হলেও মহাসড়কে নিরাপত্তার কাজের কোন অগ্রগতি লক্ষ্য করা যায় নি।

এর আগে জাবি শিক্ষার্থী নিহতের জেরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ 

 

সরজমিনে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটগুলোর সামনের রাস্তা ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে পথচারীরা মারাত্মক ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে দেখা গেছে। অনেকে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার কবলেও পড়ছেন। ভূক্তভোগীদের অভিযোগ, রাস্তা পারা হওয়ার জন্য সিগনাল দেওয়া হলেও অধিকাংশ ক্ষেত্রে চালকরা এর তোয়াক্কা করেন না। স্বভাবতই জীবনের ঝুঁকি থাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর এবং অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীদের একটি গবেষণায় দেখা গেছে, প্রতিদিন প্রায় ১৮ হাজার ছোট বড় বাস, কার্গো, ট্রাকসহ আরো বিভিন্ন যানবাহন নিয়মিত ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে চলাচল করছে। অথচ এ ধরণের সড়কে ওভারব্রিজ নেই; যেটাকে সত্যিই অস্বাভাবিক  বলছেন শিক্ষার্থীরা।

তারা আরো জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হলগুলোও প্রান্তিক গেটের পাশে অবস্থিত। ফলে প্রতিদিন প্রায় দুই হাজার ছাত্রী সেই গেট দিয়েই যাতায়াত করে। ফুট ওভারব্রিজ না থাকায় নিয়মিত ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন হলগুলোর শিক্ষার্থীরা।

সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় প্রকৌশল অফিসের সাথে যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী বলেন, ‘ফুট ওভারব্রিজ নির্মানের বিষয়টি বাংলাদেশ সরকারের সড়ক ও জনপথ অধিদপ্তর তত্ত্বাবধান করছে। সেখানে পানি নিষ্কাশনের জন্য একটি নালা তৈরির কাজ চলছে। এ কাজ শেষ হলেই ফুট ওভারব্রিজের কাজ শুরু হবে বলে তারা জানিয়েছেন।’

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবুল কালাম আজাদ জানান, ‘ঈদুল ফিতরের আগেই টেন্ডার হয়ে গেছে। দুই কোটি ৭০লাখ টাকার বাজেট বরাদ্দ হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950