১৪ বছরের গবেষণার ফল এই বই: এম সলিমুল্লাহ খান

০৬ নভেম্বর ২০১৮, ০৪:২৮ PM
মোড়ক উন্মোচন করেন ড. এমাজউদ্দিন আহমেদ।

মোড়ক উন্মোচন করেন ড. এমাজউদ্দিন আহমেদ। © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যাপক এম সলিমুল্লাহ খানের ‘বাংলাদেশ, হু ভোট হাও ডু দে ভোট’ নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সম্মেলন কক্ষে মোড়ক উন্মোচন করেন ড. এমাজউদ্দিন আহমেদ। 

মোড়ক উন্মোচনকালে ড. এমাজউদ্দিন আহমেদ বলেন, ‘আমার অত্যন্ত ভাল ছাত্র হিসেবে এম সলিমুল্লাহ খান পরিচিত। এই বইটিতে ভোটার ও প্রার্থীর সম্পর্ক কেমন হওয়া উচিত তা নিয়ে আলোচনা করা হয়েছে। এজন্য সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ অপরিহার্য। বর্তমান তরুণদের বিশ্ব নাগরিক হতে হবে।’ এজন্য তিনি সবাইকে ইংরেজি শিক্ষার উপর গুরুত্ব দিতে আহ্বান জানান। এছাড়াও দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনার কারণে খালেদা জিয়ার প্রশংসা করেন তিনি।

বইটির লেখক অধ্যাপক এম সলিমুল্লাহ খান সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমার দীর্ঘ ১৪ বছরের গবেষণার ফল এই বই। বইটি বাংলাদেশের রাজনীতির উপর মৌলিক একটি বই।’ এই বইয়ের আরো দুটি খণ্ড প্রকাশ করবেন বলেও জানান তিনি। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিভাগের সভাপতি অধ্যাপক সামসুন্নাহার খানম, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক মো. শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এইচএসসি পাসেই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ও টেলিসেলস এক্সিকি…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ১৩ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ঘিরে আইএসইউতে উৎসবের আমেজ
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সব বন্দর অবরোধ মার্কিন সামরিক বাহিনীর
  • ১৩ এপ্রিল ২০২৬