জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু ১১ নভেম্বর

০৬ নভেম্বর ২০১৮, ০২:৪৮ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ইউনিট-১ (বিজ্ঞান), ইউনিট-২(মানবিক), ইউনিট-৩ (বাণিজ্য) বিভাগগুলোতে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ভর্তি শুরু ১১ নভেম্বর। মনোনীত শিক্ষার্থীদের ভর্তির জন্য ১১ থেকে ১৫ নভেম্বরের মধ্যে শিউর ক্যাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভর্তি ফি প্রদান করতে হবে। একইসাথে ১১ থেকে ১৬ নভেম্বরের ভিতর নিজ বিভাগে প্রয়োজনীয় সনদপত্র জমা দিতে হবে।

বিশেষায়িত ৪টি বিভাগ সংগীত, চারুকলা,নাট্যকলা, ফিল্ম এ্যান্ড টেলিভিশন বিভাগে মনোনীত শিক্ষার্থীদের ভর্তির জন্য ১৮ থেকে ২২ নভেম্বরের ভেতরে শিউর ক্যাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভর্তি ফি প্রদান করতে হবে। সেই সঙ্গে ১৮ থেকে ২৩ নভেম্বরের ভিতর নিজ বিভাগে প্রয়োজনীয় সনদপত্র জমা দিতে হবে।

ভর্তির সময় যে কাগজপত্র জমা দিতে হবে তা হল- ওয়েবসাইট থেকে প্রিন্টকৃত ও স্বাক্ষরিত আবেদন পত্র; পরীক্ষার হলে পর্যবেক্ষক কতৃক স্বাক্ষরিত এডমিট কার্ড; এসএসসি ও এইচএসসি/ সমমান পরীক্ষার্থীদের মূল সনদ/ নম্বর পত্র; রেজিস্ট্রেশন কার্ড এবং প্রতিটি কাগজের একটি করে সত্যায়িত কপি; সম্প্রতি তোলা দুই কপি ছবি এবং এইচএসসি/সমমান পরীক্ষার পাসের প্রশংসা পত্র জমা দিতে হবে।

উল্লেখ্য, আগামী বছর ১ জানুয়ারি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬
কমে আসছে এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়কাল
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার বহিষ্কার নিয়ে ২৯ ধারা বাতিল
  • ১৮ এপ্রিল ২০২৬
বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে প্রথমবার ‘ক্ষুদে শিক্…
  • ১৮ এপ্রিল ২০২৬