ইসলামী বিশ্ববিদ্যালয়

ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্রে অসঙ্গতি, বিপাকে পরীক্ষার্থীরা

০৫ নভেম্বর ২০১৮, ০৩:৩৩ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের প্রশ্নপত্রের সাথে উত্তরপত্রের (ওএমআর) অমিল থাকার অভিযোগ পাওয়া গেছে। এতে পরীক্ষা বাতিলের আশংকায় ভুগছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টায় প্রথম শিফটে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় প্রশ্নপত্রের সাথে ওএমআর শিটের অমিল খুঁজে পায় পরীক্ষার্থীরা।  প্রশ্নপত্রে দেখা যায়, মোট ৬০ নম্বরের এমসিকিউ প্রশ্নে ১ থেকে ৩০ ক্রমিক নম্বর পর্যন্ত ইংরেজী, ৩১ থেকে ৪৫ পর্যন্ত ব্যবসায় শিক্ষা, ৪৬ থেকে ৬০ পর্যন্ত হিসাববিজ্ঞান বিষয় ক্রমবিন্যাস করা হয়। কিন্তু ওএমআর শিটে প্রথমে ইংরেজী (১থেকে ৩০) পরে হিসাব বিজ্ঞান (৩১ থেকে ৪৫) এবং ব্যবসায় শিক্ষা (৪৬ থেকে ৬০) বিষয়টি ক্রমবিন্যাস করা হয়। 

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জানায়, প্রশ্নপত্রে ৩১ থেকে ৪৫ নং এমসিকিউগুলোর ক্রমবিন্যাসে ব্যবসায় শিক্ষা থাকলেও মুলত এগুলো হিসাব বিজ্ঞান বিষয়ের। অপরদিকে প্রশ্নপত্রে ৪৬ থেকে ৬০ নং এমসিকিউগুলোর ক্রমবিন্যাস হিসাববিজ্ঞান বিষয়ের দেয়া থাকলেও এগুলো মুলত ব্যবসায় শিক্ষা বিষয়ের। এছাড়া ২০ নম্বরের লিখিত পরীক্ষায় প্রশ্নপত্রের সাথে ওএমআর শিটেরও অমিল পাওয়া গেছে।

শিক্ষার্থীরা জানায়, প্রশ্নপত্রে ৬১ থেকে ৮০ ক্রমিক নম্বর পর্যন্ত লিখিত পরীক্ষার প্রশ্নের ক্রমবিন্যাস করা হয়। যার ক্রমবিন্যাস ওএমআর শিটে করা হয় ১ থেকে ২০ পর্যন্ত। এ বিষয়ে ‘সি’ ইউনিটের সমন্বয়কারী ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. অরবিন্দ শাহা বলেন, ‘প্রশ্নপত্র এবং ওএমআর-এর অসঙ্গতির বিষয়টি আমাদের নজরে এসেছে। ভর্তি পরীক্ষা শেষে আমরা বিষয়টি নিয়ে বসব।’

এদিকে পরীক্ষার কেন্দ্রে অসঙ্গতি দেখে তাৎক্ষণিক সমাধান দেয়া হয়েছে বলে জানিয়েছে কক্ষ পরিদর্শকরা। এ বিষয়ে বিভিন্ন কেন্দ্রের কয়েকজন হল পরিদর্শকের সাথে কথা বললে তারা জানান, ভর্তিচ্ছুদেরকে প্রশ্নে উল্লিখিত শিরোনাম (ইংরেজী, ব্যবসায় শিক্ষা, হিসাব বিজ্ঞান) বাদ দিয়ে প্রশ্নপত্রে উল্লিখিত ক্রমানুসারে উত্তর দিতে বলা হয়েছে। এছাড়া প্রশ্নপত্রে লিখিত পরীক্ষার ক্রমবিন্যাস ৬১ থেকে ৮০ পর্যন্ত হলেও তা ওএমআর শিট অনুযায়ী ১ থেকে ২০ ক্রমানুযায়ী উত্তর দিতে বলা হয়েছে। এরপরও যদি কোনো কক্ষে নির্দেশনা পৌছানোর আগেই শিক্ষার্থীরা উত্তর দিয়ে ফেলে তাহলে প্রশাসন থেকে ওই কক্ষগুলোকে শনাক্ত করে রাখা হয়েছে।  এ ব্যপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরে সিদ্ধান্ত নেবে।’

তবে পরীক্ষা কেন্দ্রের বেশ কিছু কক্ষে এই নির্দেশনাটি দেওয়া হয়নি বলে জানা গেছে। কুড়িপ্রাম থেকে আসা পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে ‘সি’ ইউনিটের পরীক্ষা দিয়েছে জসিম উদ্দীন নামে এক শিক্ষার্থী। পরীক্ষা শেষে সে জানায়, ‘প্রশ্নপত্রের সাথে ওএমআর এর অমিল পাওয়ার পরও পরীক্ষার হলে তেমন দিক নির্দেশনা না পাওয়ায় আমাদের বিড়ম্বনায় পড়তে হয়েছে। যার ফলে আমাদের ওএমআর বাতিল হয়ে যাওয়ার আশংকা করছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা বলেন, ‘বিষয়টি আমাদের নজরে আসার সাথে সাথে আমরা প্রশাসন থেকে একটা নির্দেশ দিয়েছি। কিন্তু পরিদর্শকগন আমাদের নির্দেশনা যথাযথভাবে না মানায় কেন্দ্রে একটু জটিলতা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আমরা বসে সিদ্ধান্ত নিব। যাতে কোনো শিক্ষার্থীর প্রতি অবিচার না করা হয়।’

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950