পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না চবির সেই ১৮ শিক্ষক 

০৫ নভেম্বর ২০১৮, ১২:৫৪ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর) © টিডিসি ফটো

নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা থাকায় গত মে মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইইআর) ১৮ জন শিক্ষককে তাদের পূর্ববর্তী কর্মস্থল বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় চবি সিন্ডকেট। সিন্ডিকেটের এ সিদ্ধান্তের বৈধতা নিয়ে দুই জন শিক্ষক পৃথক রিট করলে ফেরত পাঠানোর নির্দেশ স্থগিত করে উচ্চ আদালত। আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও গত পাঁচ মাস ধরে ১৮ জন শিক্ষকের বেতন-ভাতা বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

জানা যায়, চবির ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর) চালু হয় ২০১২ সালে। ওই সময় শিক্ষক সংকট থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ১৮ জন শিক্ষককে আইইআরের শিক্ষক হিসেবে নিয়োগ দেন তৎকালীন উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ। 

এরপর ২০১৭ সালের ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে পাঠানো তিন সদস্যের একটি দল আইইআর বিভাগে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে পরিদর্শনে আসেন। পরিদর্শনের ভিত্তিতে চলতি বছরের ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আইইআরের শিক্ষকদের অর্গানোগ্রাম ও নীতিমালাসহ যোগ্যতা বিষয়ে তিন দফা সুপারিশ পাঠায় ইউজিসি। চিঠিতে চবি ল্যাবরেটরি কলেজের ১৮ শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের আইইআরে নিয়োগের বিষয়ে ইউজিসির অনুমোদন ছিল না বলে জানানো হয়।

এর পরিপ্রেক্ষিতে গত ৩১ মে বিশ্ববিদ্যালয়ের ৫১৫তম সিন্ডিকেট সভায় ওই ১৮ শিক্ষককে আইইআরে নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে কলেজে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। পরে ২৪ জুন ওই ১৮ শিক্ষককে কলেজে ফিরে যেতে নোটিশ দেয় চবি প্রশাসন।

এরপর ওই ১৮ শিক্ষকের মধ্য থেকে সিন্ডিকেটের এ সিদ্ধান্তের বৈধতা নিয়ে আইইআর বিভাগের সাবেক পরিচালক এম এ শাহেন শাহ এবং সহকারী অধ্যাপক ইফতেখার আরিফ আদালতে পৃথক রিট করেন। রিটের শুনানিতে গত ১৫ জুলাই হাইকোর্ট চবির ১৮ শিক্ষককে আইইআর থেকে পুনরায় কলেজের ফেরত পাঠানোর আদেশ ছয় মাসের জন্য স্থগিত করা হয়। একই সাথে কলেজে ফিরে যাওয়ার আদেশটি কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করে আদালত। এরপর হাইকোর্টের স্থগিতাদেশের বিপক্ষে পুনরায় আপিল করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ । যা আপিল বিভাগ নিষ্পত্তি করেন । পরে আপিলের শুনানি এক দফা পিছিয়ে গত ১৪ আগস্ট শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি বেঞ্চ হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল করেন।

আদালতে শিক্ষকদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন ও ফাহমিদ সরওয়ার। এ এম আমিন উদ্দিন জানান, আপিল বিভাগ হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রেখে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে বলেছেন।

এদিকে হাইকোর্ট স্থগিতাদেশ বহাল রাখলেও গত জুন মাস থেকে ১৮ শিক্ষকের বেতন ভাতা এবং সকল প্রকার বোনাস বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আদালতের আদেশের কপি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের নিকট পৌঁছানোর পরও ঐ শিক্ষকদের ক্লাস নেয়ার অনুমতি দেওয়া হয়নি। 

এ বিষয়ে আইইআর শিক্ষকদের পক্ষের আইনজীবী ফাহমিদ সারওয়ার দ্য ডেইলি ক্যাম্পাসকে  বলেন, আদালত স্থগিতাদেশ দেওয়া সত্ত্বেও শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের আঠারো শিক্ষককে স্বপদে বহাল রাখা হয়নি। যা আদালত অবমাননার শামিল। আদালত অবমাননার দায়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য, রেজিস্ট্রারসহ চারজনের বিরুদ্ধে ইতোমধ্যে আদালত অবমাননার অভিযোগ এনে রুল জারি করেছে হাইকোর্ট । সর্বশেষ গত ২২ অক্টোবর বিচারপতি মামুনুল রহমান ও আশিষ রঞ্জন আদালতে এ রুল জারি করেন।

তিনি আরও বলেন, ছয় বৎসর যাবৎ যাবতীয় সুযোগ সুবিধা, বেতন ভাতা দিয়ে এসকল শিক্ষককে রাখা হয়েছে এবং শিক্ষকরাও তাদের সার্ভিস দিয়েছে। কিন্তু হঠাৎ করে এসে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই এভাবে তাদেরকে কলেজে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া, এটা তো বৈধতার মধ্যে পড়ে না। তাছাড়া ওদেরকে যেহেতু আইনি প্রক্রিয়ায় কলেজের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক করা হয়েছে। কাজেই এই শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার বৈধতা রয়েছে। আমরা এই বিষয়গুলো আদালতে তুলে ধরবো।

আইইআর সাবেক পরিচালক এম এ শাহেন শাহ বলেন, হাইকোর্টের আদেশ অমান্য করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ কোনো প্রকার নোটিশ ছাড়াই দীর্ঘ পাঁচ মাস আমাদের বেতন ভাতা এবং সব ধরনের বোনাস বন্ধ করে দিয়েছে। তারা স্বায়ত্তশাসনের অপব্যবহার করছে। আর এভাবে আমাদের মৌলিক অধিকার বেতন ভাতা বন্ধ করার কোনো আইনি অধিকারও তাদের নেই। যেহেতু একজনের শিক্ষকের আর কোনো আয়ের উৎস নেই। কাজেই এভাবে হঠাৎ করে বেতন ভাতা বন্ধ করে দেওয়াটা একজন শিক্ষক এবং তার পরিবারকে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার নামান্তর। 

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছে। তাছাড়া ঐ দুই শিক্ষকের করা আপিলেরও আমরা জবাব দিয়েছি। ইন্সটিটিউটের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950