শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন ববি উপাচার্য, দুঃখ প্রকাশ প্রক্টরের

১৭ আগস্ট ২০২৪, ০৯:১৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৭ AM
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ও প্রক্টর ড. মো. আব্দুল কাইউম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ও প্রক্টর ড. মো. আব্দুল কাইউম

শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। আর ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল কাইউম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যৌক্তিক দাবির পক্ষে যথাযথ ভূমিকা না রাখায় তারা ক্ষমা প্রার্থনা ও দুঃখ প্রকাশ করেছেন বলে জানান শিক্ষার্থীরা।

শনিবার (১৭ আগস্ট) বিকালে শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় ক্ষমা চান তারা। এসময় শিক্ষার্থীরা ছাত্র সংসদ চালুসসহ ২২ দফা দাবি উত্থাপন করেন।

বক্তব্যের শুরুতে ক্ষমা চেয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সব দাবি যথাযথ বাস্তবায়ন করা হবে। আমার সব কর্মের প্রয়াস শিক্ষার্থীদের নিয়ে। তথাকথিত যারা উপাচার্য তাদের মত আমাকে যেন অহংকার, হিংসা ও বিদ্বেষ স্পর্শ না করতে পারে-সেটিই আমি আল্লাহর কাছে চাইতাম।

ববির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সুজয় শুভ দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আমি জানি না কারা এই আলোচনা সভার আয়োজন করেছে। আমি নিজেই আমন্ত্রণ পেয়ে গিয়েছি। সাধারণ শিক্ষার্থীরা সবাই অবগত ছিলো কি না প্রশ্নের জবাবে তিনি জানান, আমি এসব বিষয়ে কিছুই অবগত ছিলাম না। যারা আয়োজন করেছে তাদের কাছে প্রশ্ন করলে জানা যাবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শহিদুল ইসলাম শাহেদ বলেন, আলোচনা সভার বিষয় শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ লিংকার্সে জানানো হয়নি এটা সত্য, তবে আমাদের পূর্বের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী সভাটি করা হয় এবং দাবিগুলো বলা হয়। ছাত্র আন্দোলনে উপাচার্য ও প্রক্টরের যে যথাযথ ভূমিকা থাকার কথা ছিলো সেটা পালন না করায় তারা ক্ষমা চেয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী জানান, সব শিক্ষার্থীরা জানতেন না এই আলোচনা সভা কখন,কোথায় হবে। আলোচনা সভায় অনেক ছাত্রলীগ কর্মীরাও উপস্থিত ছিলেন। অথচ আন্দোলনকারী শিক্ষার্থীরা অনেকেই জানেন না। এছাড়া উপাচার্য তার আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পদ থেকে পদত্যাগের কথায় উল্লেখ করেননি।

বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচের এক শিক্ষার্থী জানান, লিংকার্স গ্রুপে অধিকাংশ শিক্ষার্থী প্রক্টরের পদত্যাগ চেয়ে পোলে ভোট দিয়েছে। যেখানে ৯৫ শতাংশেরবেশি শিক্ষার্থী ভোট দিয়েছে। সেখানে ক্ষমা ও দুঃখ প্রকাশ করার কথা অনুযায়ী শিক্ষার্থীদের কথা অগ্রাহ্য কারা করলো? এই কথার উপর ভিত্তি করে সব শিক্ষার্থীদের মতামতকে বাদ দিয়ে এই সিদ্ধান্ত কারা নিল?

উল্লেখ্য, উপাচার্য অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়া বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন। প্রক্টর আব্দুল কাইউম বরিশাল শহরের নৌকা মার্কার মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রেখেছিলেন।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9