কুবিতে বরিশাল স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

০৪ নভেম্বর ২০১৮, ০৭:৫৩ PM
সভাপতি জাহিদুল ইসলাম (বামে) ও  সাধারণ সম্পাদক তুহিন শিকদার

সভাপতি জাহিদুল ইসলাম (বামে) ও সাধারণ সম্পাদক তুহিন শিকদার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গণিত বিভাগের জাহিদুল ইসলামকে সভাপতি এবং বাংলা বিভাগের তুহিন শিকদারকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।

শনিবার সংগঠনটির সাধারণ সভা শেষে বিদায়ী কমিটির সভাপতি রাজিব হোসেন সানি স্বাক্ষরিত নতুন এ কমিটির ঘোষণা করেন বিদায়ী কমিটির সহ-সভাপতি হাফসা জাহান। এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

৩৩ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন, আসাদুল ইসলাম রনি, শারমিন সুলতানা শাওন ও ইসরাত জাহান ইফা, যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান, ইমরান হোসাইন, জয়দেব চন্দ্র শীল, সালমান হোসাইন, শাম্মি আক্তার বিথী, ইয়াসির আহমেদ নাবিল, গিয়াস ও তাহমিনা আক্তার মুন প্রমুখ।

বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস এসোসিয়েশনের এটি ৮ম কার্যনির্বাহী কমিটি। এ কমিটি আগামী একবছর কার্যক্রম পরিচালনা করবে।

 

 

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950