কুবির সৌন্দর্য নষ্ট করছে পরিত্যক্ত যান

০৪ নভেম্বর ২০১৮, ০৪:৩২ PM
কুবিতে পরিত্যক্ত গাড়ি

কুবিতে পরিত্যক্ত গাড়ি © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যায় (কুবি) ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পড়ে আছে পরিত্যক্ত বেশ কিছু গাড়ি।  বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর, ছাত্রীদের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হল এবং উপাচার্য বাসভবনের সামনে বছরের পর বছর ধরে পড়ে থাকা  এই গাড়িগুলোর কারণে শিক্ষার্থীদের চলাচলে যেমন ব্যাঘাত ঘটছে ঠিক তেমনি নষ্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য্য।  এমন অভিযোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।

সরেজমিনে দেখা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের সম্মুখে কয়েকটি ট্রাক্টর দীর্ঘদিন ধরে পড়ে আছে। আর উপাচার্যের বাসভবনের উত্তর-পূর্ব সীমানা প্রাচীর ঘেঁষে আরেকটি গাড়ির অংশ পড়ে থাকতে দেখা গেছে। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন গাড়ি সরানোর জন্য মালিকদের সাথে বেশ কয়েকবার আলোচনায় বসে। তবে আলোচনার পরে গাড়ি সরানোর কথা থাকলেও কোন সন্তোষজনক সমাধান পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন মজুমদার দ্যা ডেইলীক্যাম্পাস কে বলেন, ‘বেশ কয়েকবার আমরা এ বিষয়টি নিয়ে বসেছি। সর্বশেষ গত সপ্তাহেও বসেছি। ভিসি বাংলোর সামনে ৩টি গাড়ি ছিলো। ২টি সরানো হলেও একটি এখনো সরানো হয়নি। আর ছাত্রী হলের সামনেরগুলোও এখনো তারা সরায়নি।’

শিক্ষার্থীদের অভিযোগ, এসব গাড়ি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য্য নষ্ট করে। তাই ভর্তি পরীক্ষার আগেই এসব গাড়ি সরানোর দাবি শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যচের শিক্ষার্থী সাঈদা বীথি বলেন, ‘সামনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। হলের সামনে এ গাড়িগুলো থাকায় হলের সৌন্দর্য্য নষ্ট হয়। আশা করছি কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করবে।’
২য় বর্ষের শিক্ষার্থী মীর শাহাদাত বলেন, ‘ক্যাম্পাসের সামনে চলাচলের সময় এসব গাড়ি থাকায় হাটা-চলায় ব্যাঘাত ঘটে। এটি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘উপাচার্য স্যারের সাথে কথা বলে নষ্ট গাড়িগুলো সরানোর জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।’

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950