শেখ হাসিনার বিচারের দাবিতে ঢাকা কলেজে বিক্ষোভ

১৪ আগস্ট ২০২৪, ০১:৩৮ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪০ AM

© টিডিসি ফটো

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ স্বৈরাচারের দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। অতিদ্রুত স্বৈরাচারের সহযোগীদের সরকারের কাছে বিচারের দাবি জানান তারা। 

বুধবার (১৪ আগষ্ট) দুপুর ১২টায় ঢাকা কলেজের মূল ফটকে বিক্ষোভ মিছিল কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি  কলেজের মূল ফটক থেকে শুরু হয়ে নীলক্ষেত মোড় ঘুরে ঢাকা কলেজ ক্যাম্পাসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা ‘ফাসি,ফাসি, ফাসি চায় খুনি হাসিনার ফাসি চাই’ ‘দিল্লী না ঢাকা? ঢাকা, ঢাকা’ ‘ভারতের দালালেরা হুশিয়ার সাবধান’ ‘২০২৪ শেখ হাসিনা নো মোর’ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখা অন্যতম সম্বন্বয়ক নাজমুল হাসান বলেন, গত ১৭ বছরে স্বৈরাচারের দোসর, সহযোগীরা দেশের মানুষের উপর হামলা, মামলা, নির্যাতন, জুলুম করেছে আমরা দাবি জানায় তাদের গ্রেফতার করতে হবে।  যতদিন পর্যন্ত বাংলাদেশ নিরাপদ না হবে ততদিন পর্যন্ত ঢাকা কলেজ সহ সারা দেশের ছাত্রসমাজ রাজপথে থাকবে। সজাগ থাকবে। 

মোবাইল নাম্বার ছাড়া যোগাযোগ করা যাবে হোয়াটসঅ্যাপে
  • ৩০ জুন ২০২৬
রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও রূপালী ব্যাংকের চুক্তি
  • ৩০ জুন ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের একটি ব্যাংকের বেতনের চেক ছাড়া
  • ৩০ জুন ২০২৬
ভূমিকম্পের উচ্চঝুঁকিতে নিউমার্কেট-লালবাগ-কেরাণীগঞ্জসহ যেসব …
  • ৩০ জুন ২০২৬
একটি সেতুর ভাঙনে দুর্ভোগে ২০ গ্রামের মানুষ
  • ৩০ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির প্রবীণ নেতা ব্যারিস্টার রফি…
  • ৩০ জুন ২০২৬