শিক্ষার্থীদের ঝাড়ুদার সম্বোধন করায় শিক্ষককে বরখাস্তের আল্টিমেটাম

১৩ আগস্ট ২০২৪, ০৫:৫১ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪০ AM
সহকারী অধ্যাপক কামরুন্নাহার লিপি

সহকারী অধ্যাপক কামরুন্নাহার লিপি © টিডিসি ফটো

শিক্ষার্থীদের সুইপার (ঝাড়ুদার) সম্বোধন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক কামরুন্নাহার লিপিকে বরখাস্তে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যানদের সাথে শিক্ষার্থীদের এক বৈঠকে এ আল্টিমেটাম দেন তারা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, কামরুন্নাহার লিপিকে শিক্ষক হিসেবে সম্বোধন করতেও আমাদের লজ্জা হচ্ছে। তিনি সারাদেশে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা শিক্ষার্থীদের সুইপার (ঝাড়ুদার) বলে সম্বোধন করেছেন। 

এছাড়া তথাকথিত শিক্ষক লিপি আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে ফেসবুকে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন এবং নিপীড়কদের পক্ষে অবস্থান নিয়েছেন। এসময় কামরুন্নাহার লিপিকে বরখাস্ত করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

কামরুন্নাহার লিপি গত ১৭ জুলাই তার এক ফেসবুক পোস্টে লেখেন, ‘কেউ আমাকে সুশীল আর নিরপেক্ষ ভেবে থাকলে ভুল ভেবেছেন। যারা নিজেদের স্বঘোষিত রাজাকার দাবি করে জনসম্মুখে মিছিল করেছেন, আমি তাদের চরম প্রতিপক্ষ।’

দাখিল পরীক্ষায় বোর্ড বৃত্তি পেলেন ১৩৫০ জন, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায় নিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতি, যা বল…
  • ০৫ নভেম্বর ২০২৬
৫ হাজারের অধিক শিক্ষার্থী নিয়ে ইন্টারন্যাশনাল ইউথ ইমপ্যাক্ট…
  • ০৫ নভেম্বর ২০২৬
আসিফ মাহমুদের ফান পোস্ট থেকে ছড়াল গুজব, ‘সত্য’ ধরে বিভ্রান্…
  • ০৫ নভেম্বর ২০২৬
বেরোবিতে উপাচার্যের কক্ষে শিক্ষক ইস্যুতে কর্মকর্তাদের মারাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950