ভর্তিচ্ছুদের সহযোগিতায় ছাত্রলীগ, সন্তুষ্ট অভিভাবকরা

০৩ নভেম্বর ২০১৮, ০৬:৪৬ PM
লগো

লগো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সহযোগিতায় নিরলস কাজ করে যাচ্ছে ছাত্রলীগ। ছাত্রলীগের এমন সহযোগীতামূলক কার্যক্রমে অভিভূত অভিভাবকরা। 

শুক্রবার সকাল থেকে বশেমুরবিপ্রবি ২০১৮-১৯ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। প্রথম দিনের মত আজ শনিবার দ্বিতীয় দিনেও ক্যাম্পাসে ভর্তিচ্ছুদের সহযোগিতামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে ছাত্রলীগ।

শনিবার সরেজমিনে দেখা যায়, ভর্তিচ্ছুদের মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, ঠাণ্ডা শরবত বিতরণ, জয়বাংলা মটর বাইক সার্ভিস, অতিরিক্ত পরিবহন ভাড়া নিয়ন্ত্রণ, যানজট নিরসন, ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যসেবা এবং আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। 

রংপুর থেকে আগত এক পরীক্ষার্থীর অভিভাবক নাসরিন আক্তার ছাত্রলীগের এই সহযোগিতামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, ‘এ রকম সহযোগিতা অন্য কোথাও পাইনি এটা আমাদের জন্য অপ্রত্যাশিত ছিল। ছাত্রলীগ কর্মীদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড আমাদের অভিভাবকদের খুবই ভাল লেগেছে।’

পটুয়াখালী থেকে আসা আরেক পরীক্ষার্থীর অভিভাবক আব্দুল খালেক বলেন, ‘বঙ্গবন্ধুর হাতেগড়া সংগঠনের এ রকম জনকল্যাণমূলক কাজ সত্যিই প্রশংসনীয়। ছাত্রলীগের কর্মীরা ভবিষ্যতেও এধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।’

প্রসঙ্গত, বশেমুরবিপ্রবির ২০১৮-১৯ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের তৃতীয় দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ নভেম্বর (শুক্রবার)। সকাল ১০টায় অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের পরীক্ষা এবং ‘এইচ’ ইউনিটের পরীক্ষা হবে বিকাল ৩টায়। আর চতুর্থদিন ১০ নভেম্বর (শনিবার) সকাল ১০টায় ‘আই’ ইউনিটের, দুপুর ১টায় ‘বি’ ইউনিটের এবং বিকাল ৩টায় ‘এ’ ইউনিটর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950