নজরুল বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগসহ ৩ দফা দাবি শিক্ষার্থীদের

১২ আগস্ট ২০২৪, ১২:০২ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৩ AM
নজরুল বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগসহ ৩ দফা দাবি শিক্ষার্থীদের

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগসহ ৩ দফা দাবি শিক্ষার্থীদের © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সৌমিত্র শেখরের পদত্যাগসহ ৩ দফা দাবিতে আন্দোলনে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। 

রবিবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের পাদদেশে আন্দোলনকারী শিক্ষার্থীরা সমবেত হয়ে উপাচার্য এবং উপাচার্যপন্থী বিভিন্ন প্রশাসনিক দায়িত্বশীলদের পদত্যাগের দাবিসহ তিন দফা দাবি পেশ করেন।

এসময় উপাচার্য ছাড়াও উপাচার্যের একান্ত অনুগত হিসেবে পরিচিত বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আতাউর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান, প্রকল্প পরিচালক প্রকৌশলী জোবায়ের হোসেন এবং পরিবহন প্রশাসক ড. মোঃ আরিফুর রহমানের পদত্যাগের দাবি করেন শিক্ষার্থীরা।

এছাড়াও জরুরি সিন্ডিকেট ডেকে বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দলীয় রাজনীতি আজীবনের জন্য নিষিদ্ধ এবং পরবর্তীতে দলীয় রাজনীতির অপচেষ্টা করলে শাস্তির বিধানের দাবি জানায় আন্দোলনকারীরা।

পাশাপাশি গত ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের চার প্রশাসনিক পদে রদবদলকে প্রহসন আখ্যা দিয়ে অফিস আদেশ বাতিল করে শিক্ষার্থীদের সাথে আলোচনাপূর্বক নিয়োগের দাবি জানানো হয়। অনতিবিলম্বে এসব দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনে যাওয়ারও হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।

দাখিল পরীক্ষায় বোর্ড বৃত্তি পেলেন ১৩৫০ জন, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায় নিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতি, যা বল…
  • ০৫ নভেম্বর ২০২৬
৫ হাজারের অধিক শিক্ষার্থী নিয়ে ইন্টারন্যাশনাল ইউথ ইমপ্যাক্ট…
  • ০৫ নভেম্বর ২০২৬
আসিফ মাহমুদের ফান পোস্ট থেকে ছড়াল গুজব, ‘সত্য’ ধরে বিভ্রান্…
  • ০৫ নভেম্বর ২০২৬
বেরোবিতে উপাচার্যের কক্ষে শিক্ষক ইস্যুতে কর্মকর্তাদের মারাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950