চাকরি ফিরে পেলেন জবি শিক্ষক নাসির

১১ আগস্ট ২০২৪, ০৫:২৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৩ AM

© ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদকে ইংরেজি বিভাগের পুনর্বহাল করা হয়েছে। আজ রবিবার জবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আইনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ-এর আবেদনের প্রেক্ষিতে সিন্ডিকেটের রিপোর্ট সাপেক্ষে ১১ আগস্ট তারিখ থেকে ইংরেজি বিভাগে পুনর্বহাল করা হলো।

চাকরিতে পুনর্বহাল সম্পর্কে জনাব নাসির উদ্দিন আহমেদ বলেন, আদালতের রায়ের প্রেক্ষিতে আমার জয়েন করার কথা ১ বছর আগেই। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে এটা ডিলে হয়েছে। আমার সামাজিক অবস্থানের কারণে আমাকে হেয় করা হয়েছে। মিজান সাহেবর অনৈতিকভাবে করা সকল চেষ্টাই ব্যার্থ হয়েছে। আমাকে বিশ্ববিদ্যালয় ও ছাত্রদের থেকে আলাদা করতে পারেনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, নাসির স্যারকে যেকারণে বরখাস্ত করা হয়েছিল সেটি বৈজ্ঞানিকভাবে যাচাই-বাছাই করা হয়নি। এটা অন্যায় হয়েছিল। আমাদের এখানে এখনও প্লেরিজমের নীতিমালা নেই। সে যে এত বছর সাফার করল, এটা কোনো ভাবেই ঠিক হয়নি।

রিফাত-হাসিবের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি নিয়ে স্ক্রিনশট ফাঁ…
  • ২৫ এপ্রিল ২০২৬
ঢাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে চবিসাসের …
  • ২৫ এপ্রিল ২০২৬
জামায়াতের প্রার্থী সাবিকুন্নাহারের আয় কত জানেন?
  • ২৫ এপ্রিল ২০২৬
জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উ…
  • ২৫ এপ্রিল ২০২৬
আইসল্যান্ড হতে পারে আপনার পছন্দের একটি গন্তব্য
  • ২৫ এপ্রিল ২০২৬
ইরানি তেল কেনায় চীনের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
  • ২৫ এপ্রিল ২০২৬