বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ

১১ আগস্ট ২০২৪, ০৫:০৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যান। তবে তার পদত্যাগের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবশেষে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।

রোববার (১১ আগস্ট) ড. এমদাদুল হক ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ সচিবালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।

এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণা কো-অর্ডিনেটর অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খান, কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সাইদুর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. হারুন-অর-রশীদ, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আফরিনা মোস্তারি, পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. রফিকুল আলম পদত্যাগ করেছেন।

এর আগে গত ৫ আগস্ট সরকার পতনের পরেই প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম ও সহকারী প্রক্টরবৃন্দ পদত্যাগ করেন। হলে ওইদিন বিকেলেই প্রক্টরিয়াল বডি পদত্যাগ করেন। 

ট্যাগ: বাকৃবি
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9