জবির একাউন্টিং অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী 

০২ নভেম্বর ২০১৮, ০৬:১২ PM
উপাচার্যের সাথে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের অ্যালামনাইরা

উপাচার্যের সাথে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের অ্যালামনাইরা © টিডিসি ফটো

‘এসো মিলি প্রাণের টানে’ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘অ্যালামনাই গঠন ও এর কার্যক্রম যে কোন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ে গ্রেডিং নির্ণয়ের ক্ষেত্রে অ্যালামনাই সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে। বিশ্বের উন্নত দেশে এমনও উদাহরণ রয়েছে যে, অ্যালামনাইরা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের ভূমিকা রাখছে। অ্যালামনাই এসোসিয়েশনর মূল উদ্দেশ্য হতে হবে পরস্পরকে জানার আগ্রহ ও যোগাযোগ, শক্তিশালী ঐক্য প্রতিষ্ঠা করা।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া বক্তব্য প্রদান করেন। পুনর্মিলনী কমিটির আহ্বায়ক ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. লিয়াকত হোসেন মাহমুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের অধ্যাপক ড. মোহা. আলী নূর। এ সময় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শওকত জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

এ ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের বিভিন্ন ব্যাচের অ্যালামনাইরা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ও ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়াকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় ‘স্মৃতিআলেখ্য’ নামক বিশেষ স্মরণিকা মোড়ক উন্মোচন করা হয়।

নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬