বাঙলা কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের

১১ আগস্ট ২০২৪, ০২:৫৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৪ AM
সরকারি বাঙলা কলেজ

সরকারি বাঙলা কলেজ © সংগৃহীত

রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ এস এম আমিরুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। দুপুর পর্যন্ত তারা অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা।

কলেজ সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনের সময় এর বিরোধিতা করেছেন বাঙলা কলেজের অধ্যক্ষ। তিনি প্রথমে শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসতে নোটিশ দেন। তাতেও কাজ না হওয়ায় তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের দমনে ছাত্রলীগ নেতাদের সহযোগিতা নেন। এতে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে।

শিক্ষার্থী বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক এই নেতা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক থাকাকালীন নানান দুর্নীতিতে জড়ান। বেশ কয়েকটি কলেজকে জিপিএ ফাইভ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তার অবদান ছিল। এমন অভিযোগে তাকে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং বাঙলা কলেজে পদায়ন করা হয়। এখানে এসেও তিনি বিভিন্ন অনিয়ম করেছেন।

লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করল নির্বাচন কমিশন
  • ৩০ জুন ২০২৬
মেক্সট স্কলারশিপ নিয়ে জাপান যাচ্ছেন মাভাবিপ্রবির দুই বান্ধবী
  • ৩০ জুন ২০২৬
দেশের সব তেল ডিপোতে জ্বালানি সরবরাহ বন্ধ থাকবে বুধবার
  • ৩০ জুন ২০২৬
একই সময়ে একই স্থানে বিএনপি-জামায়াতের সমাবেশ, ১৪৪ ধারা জারি
  • ৩০ জুন ২০২৬
ব্রাজিল সমর্থকদের মিছিলে ইসরায়েলের পতাকা নিয়ে আসা ২ জনকে গণ…
  • ৩০ জুন ২০২৬
ঢাবির শেখ মুজিবুর রহমানের নাম বদলে হাদির নামে হল চান না রাশ…
  • ৩০ জুন ২০২৬