তিতুমীর কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম 

১১ আগস্ট ২০২৪, ১২:১৬ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৪ AM
 শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

সরকারি তিতুমীর কলেজ অধ্যক্ষ ফেরদৌস আরা বেগমের পদত্যাগের দাবিতে এক ঘন্টার আল্টিমেটাম দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টার পর থেকে প্রশাসনিক ভবনের ভিতরে বিক্ষোভ করে এ দাবি জানান তারা।

শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কার আন্দোলনে তিতুমীর কলেজের একজন শিক্ষার্থী নিহত হয়েছেন এবং অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছেন। কলেজ অধ্যক্ষ কোনও শিক্ষার্থীদের খোঁজ-খবর নেননি। এমনকি শিক্ষার্থীদের যে যৌক্তিক আন্দোলন সেটির প্রতিও তার অনেক বিদ্বেষ ছিল। তিনি সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। যার কারণে শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনে আহত নিহত কারোর খোঁজ নেননি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তিতুমীর কলেজ ছাত্র শাখার সমন্বয়করা বলেন, একজন কলেজ অধ্যক্ষ কীভাবে কোন আইনে সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত থাকতে পারে তা বোধগম্য নয়। তিনি সরাসরি ছাত্রলীগের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করতেন। অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বা সাধারণ শিক্ষার্থীরা যখন ক্যাম্পাসে মার খেতো তখন অধ্যক্ষ চুপ করে থাকতেন। ছাত্রলীগের নেতাকর্মীদের সব ধরনের সুযোগ-সুবিধা দিতেন।

লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করল নির্বাচন কমিশন
  • ৩০ জুন ২০২৬
মেক্সট স্কলারশিপ নিয়ে জাপান যাচ্ছেন মাভাবিপ্রবির দুই বান্ধবী
  • ৩০ জুন ২০২৬
দেশের সব তেল ডিপোতে জ্বালানি সরবরাহ বন্ধ থাকবে বুধবার
  • ৩০ জুন ২০২৬
একই সময়ে একই স্থানে বিএনপি-জামায়াতের সমাবেশ, ১৪৪ ধারা জারি
  • ৩০ জুন ২০২৬
ব্রাজিল সমর্থকদের মিছিলে ইসরায়েলের পতাকা নিয়ে আসা ২ জনকে গণ…
  • ৩০ জুন ২০২৬
ঢাবির শেখ মুজিবুর রহমানের নাম বদলে হাদির নামে হল চান না রাশ…
  • ৩০ জুন ২০২৬