নজরুল বিশ্ববিদ্যালয়ে পদত্যাগের হিড়িক

১১ আগস্ট ২০২৪, ১১:৩৯ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৪ AM
পদত্যাগকৃত শিক্ষক

পদত্যাগকৃত শিক্ষক © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরামর্শক, ২ হলের প্রভোস্ট এবং প্রক্টরিয়াল বডির একাধিক সদস্য পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর এসব তথ্য নিশ্চিত করেন। 

বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ। এছাড়াও ছাত্রদের অগ্নিবীণা হলের প্রভোস্টের পদ থেকে পদত্যাগ করেছেন মো. মুশফিকুর রহমান (হীরক মুশফিক) এবং ছাত্রীদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ইন্দ্রানী মন্ডল পদত্যাগ করেছেন।

অন্যদিকে সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক গাজী আরাফাত উজ জামান মার্কনী, পপুলেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম এবং থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল হোসেন তোকদার ও মেহেদী তানজির। 

এর আগে গত ৮ আগস্ট সঞ্জয় কুমার মুখার্জিকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন, গ্রাম পুলিশ আ…
  • ৩০ জুন ২০২৬
টানা দুই বিসিএসে ক্যাডার আল-আমিন বললেন, ‘মুখস্থ নয়, কনসেপ্ট…
  • ৩০ জুন ২০২৬
দুই দেশের কয়েকটি শহরে খামেনেয়ীর জানাজা ও বিদায় অনুষ্ঠান হবে
  • ৩০ জুন ২০২৬
পররাষ্ট্র-প্রশাসন-পুলিশে ৬ জনসহ বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ১…
  • ৩০ জুন ২০২৬
ব্রাজিলের জয়ে আতশবাজি, বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত
  • ৩০ জুন ২০২৬
গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫
  • ৩০ জুন ২০২৬