কুবির প্রক্টরিয়াল বডি ও দুই আবাসিক শিক্ষকের একযোগে পদত্যাগ

১১ আগস্ট ২০২৪, ০৭:৫২ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৪ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির মুখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রক্টরিয়াল বডি ও দুই হলের হাউজ টিউটররা পদত্যাগ করেছেন। প্রক্টরিয়াল বডি থেকে প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. কাজী ওমর সিদ্দিকী ছাড়াও সহকারী প্রক্টর মো. জাহিদ হাসান, অমিত দত্ত ও আবু ওবায়দা রাহিদ রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে সন্ধ্যায় পদত্যাগপত্র জমা দেন আরেক সহকারী প্রক্টর শারমিন সুলতানা।

শনিবার (১০ আগস্ট) রাত ১১টায় রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। বিষয়টি নিশ্চিত করে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক। 

এ ছাড়া নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের হাউজ টিউটর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হাউজ টিউটর পদ থেকে পদত্যাগ করেছেন আইসিটি বিভাগের প্রভাষক কাশমী সুলতানা ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সজীব রহমান।

মো. আমিরুল হক বলেন, ‘আমি প্রক্টরিয়াল বডির সবার এবং দুই হলের হাউজ টিউটরের পদত্যাগপত্র পেয়েছি।’ তারা বর্তমান উদ্ভূত পরিস্থিতির কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন।’

এর আগে আজ সন্ধ্যায় কুবি উপাচার্যসহ প্রক্টরিয়াল বডির পদত্যাগের জন্য বেঁধে দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সমন্বয়করা। এসময় রাতের মধ্যে পদত্যাগ না করলে আজ রোববার উপাচার্যের বাসভবন ঘেরাও করার ঘোষণা দিয়েছিলেন তারা। 

পদত্যাগের বিষয়ে প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় আমরা পদত্যাগ করেছি। এছাড়া অন্য কিছু বলতে পারব না।’

সমন্বয়কদের আল্টিমেটাম দেওয়ার পূর্বেই সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9