কৌশলে হলে উঠার পরিকল্পনা ঢাকা কলেজ ছাত্রলীগের

১০ আগস্ট ২০২৪, ০৪:২০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:২৮ AM
ছদ্মনামে ঢাকা কলেজে হলে উঠার পরিকল্পনা ছাত্রলীগের

ছদ্মনামে ঢাকা কলেজে হলে উঠার পরিকল্পনা ছাত্রলীগের © সংগৃহীত

ঢাকা কলেজের হলের কার্যক্রম চালু না হলেও হলে উঠার পরিকল্পনা গ্রহণ করেছে ছাত্রলীগের সাবেক কর্মীরা। শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে ছিল দাবি করে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে হল উঠতে চায় তারা।

শনিবার (১০ আগষ্ট) অনুসন্ধান থেকে প্রাপ্ত তথ্যমতে, ‘সাধারণ শিক্ষার্থী হল পরিবার’ নামের ১৮৭ সদস্যের একটি মেসেঞ্জার গ্রুপের ছাত্রলীগের প্রত্যক্ষ ও পরোক্ষ রাজনীতির সাথে জড়িতদের কলেজের হলে উঠার পরিকল্পনা করতে দেখা যায়। উক্ত গ্রুপের হেডলাইনে ‘ক্যাম্পাসে রবিবার সকাল ১০টায় এক হবো’ লেখা উল্লেখ রয়েছে।

গ্রুপে কথোপকথনে ১৯-২০ সেশনের ইতিহাস বিভাগের মুখতার হোসাইন বলেন, সবাই একসাথে থাকলে আমাদের দারা সব সম্ভব। আমরা যারা আগে হলে ছিলাম, আমরা একদিন সবাই হলে আসি।একটা তারিখ নির্ধারণ করুক। সাথে মিডিয়াও রাখা হোক। সবাই এক থাকলে আমরা হলঃ যারা রাজনীতি করছি না, তারা সবাই একতাবদ্ধ হয়ে চাইলেই পারবো।

অর্থনীতি বিভাগের ২০-২১ সেশনের মেহেদী হাসান রাকিব বলেন, যা করার রবিবারই করতে হবে। বাংলা বিভাগের ২১-২২ সেশনে আজহারুল বলেন, আমরা যেই হলের যেই রুমে থাকতাম ওই রুমে উঠবো।

উক্ত গ্রুপের অ্যাডমিন হাব্বান খান বলেন, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা যারা হলে রাজনীতির সাথে জড়িত ছিলাম না তারা সমন্বয়কদের সাথে কথা বলে শিক্ষকদের মাধ্যমে হলে উঠতে চাই। আমাদেরকে নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে। 

এ বিষয়ে ঢাকা কলেজ উত্তর ছাত্রাবাসের প্রভোস্ট ওবাইদুল করিম রিয়াজ বলেন, সাধারণ শিক্ষার্থী যাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সাথে আলোচনা করে নীতিমালা তৈরি করে সাধারণ শিক্ষার্থীরা হলে থাকবে। ক্যাম্পাসে দলীয় লেজুরবৃত্তিক ছাত্র রাজনীতি থাকবে না এই বিষয়ে আমরা সকলে একমত।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close