জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ণিল প্রজাপতি মেলা শুরু

০২ নভেম্বর ২০১৮, ১২:৪৪ PM
বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম

বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম © টিডিসি ফটো

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে শুরু হয়েছে দিনব্যাপী প্রজাপতি মেলা।  শুক্রবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, ‘প্রজাপতি মেলায় যে এতো লোক আসে এবং সারাদিন কাটায় এটি কিন্তু চমৎকার অনুভূতি দিয়ে যায়। আমাদের ক্যাম্পাসে অনেক ঘটনাই ঘটে, সেগুলোর খবর আসে না। কিন্তু প্রজাপতির খবর ছড়িয়ে যায়।  প্রজাপতি খেলার সাথী।  বাচ্চারা দৌড়ে দৌড়ে প্রজাপতির পেছন পেছন যায়, রং দেখে।  প্রজাপতির ছবি আঁকতে চায়।  এর মাধ্যমেই সবাই প্রজাপতিকে চেনে।’

এ সময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) মো. নুরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, মেলার আহ্বায়ক প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মো. মনোয়ার হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পরপরই জহির রায়হান মিলনায়তনের সামনে মনোজ্ঞ নৃত্য পরিবেশিত হয়। এরপর বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি।  দিনব্যাপী অনুষ্ঠিত মেলার অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে-শিশু কিশোরদের প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, জীবন্ত প্রজাপতি প্রদর্শন, শিশু-কিশোরদের প্রজাপতি ও প্রকৃতি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, বারোয়ারি বিতর্ক, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান প্রভৃতি।  মেলা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন চত্ত্বরসহ বিভিন্ন স্থানে জীবন্ত প্রজাপতি প্রদর্শন করা হচ্ছে।

দর্শনার্থী শিশুরা প্রজাপ্রতি দেখছে

এদিকে এ বছর প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ফাহমিনা সরকার বর্ষাকে ‘ইয়াং বাটারফ্লাই ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড এবং প্রজাপতি গবেষণায় সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ জীবন বিকাশ কার্যক্রমকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০১৮’ প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, প্রজাপতি সংরক্ষণে গণসচেতনা বৃদ্ধির লক্ষে ২০১০ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা অনুষ্ঠিত হচ্ছে।  

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950