ঢাকা কলেজে আন্দোলনে নিহতদের গায়েবানা জানাযা

০৯ আগস্ট ২০২৪, ০৬:৩২ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:২৮ AM
ঢাকা কলেজে আন্দোলনে নিহতদের উদ্দেশ্য গায়েবানা জানাযা অনুষ্ঠিত

ঢাকা কলেজে আন্দোলনে নিহতদের উদ্দেশ্য গায়েবানা জানাযা অনুষ্ঠিত © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে ঢাকা কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার প্রায় এক হাজার মানুষ অংশগ্রহণ করে।

শুক্রবার (৯ আগষ্ট) জুম্মার নামাযের পর ঢাকা কলেজ ক্যাম্পাসের মাঠে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযা শেষে কলেজ শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়কবৃন্দ মতবিনিময় সভার আয়োজন করেন।

গায়েবানা জানাযায় ইমামতি করেন জামায়াত ইসলামীর ঢাকা নিউমার্কেট থানা আমীর মহিবুল হক ফরিদ। এছাড়া ঢাকা কলেজের বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান, ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা গায়েবানা জানাযায় অংশগ্রহণ করেন।

দুই দেশের কয়েকটি শহরে খামেনেয়ীর জানাজা ও বিদায় অনুষ্ঠান হবে
  • ৩০ জুন ২০২৬
পররাষ্ট্র-প্রশাসন-পুলিশে ৬ জনসহ বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ১…
  • ৩০ জুন ২০২৬
ব্রাজিলের জয়ে আতশবাজি, বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত
  • ৩০ জুন ২০২৬
গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫
  • ৩০ জুন ২০২৬
সহকারী উপখাদ্য পরিদর্শক পদের ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৭৫ জন
  • ৩০ জুন ২০২৬
দেশের সকল সরকারি-বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে কাল
  • ৩০ জুন ২০২৬