জাবি প্রগতিশীল ছাত্রজোটের ‘বিভাগ উন্নয়ন ফি’ বাতিলের দাবি

০১ নভেম্বর ২০১৮, ০৬:৩৮ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান ১ম বর্ষের ভর্তির জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা বিভাগ উন্নয়ন ফি’ অবৈধ ঘোষণা করে তা বাতিলের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে বক্তারা স্নাতক ও স্নাতোকত্তর শ্রেণীতে ভর্তিতে ‘বিভাগ উন্নয়ন ফি’ আদায় বন্ধ করা ও রাষ্ট্রের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ আদায়ের দাবি জানান। এই দাবি আদায়ের লক্ষ্যে তারা ৩ দফা কর্মসূচী ঘোষণা করেন। কর্মসূচীগুলো হলো- ৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রাশসনিক ভবনের সামনে অবস্থান, একই দাবিতে ৪ থেকে ৮ নভেম্বর গণস্বাক্ষর সংগ্রহ ও ১০ নভেম্বর উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জাবি সংসদের সম্পাদক আরিফুল ইসলাম অনিক। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত বছরগুলোতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তির সময় নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩ এর পরিপন্থী। আর এ বিষয়ে ভর্তিচ্ছু ও অভিভাবকরা অবগত থাকেন না। তাই ভর্তি হতে এসে ভোগান্তীতে পড়তে হয় ভর্তিচ্ছু ও অভিভাবকদের।’

তিনি আরো বলেন, ‘বিভাগের ব্যয় সংকুলানের জন্য প্রশাসন কর্তৃক পর্যাপ্ত বাজেট না পাওয়ায় বিভাগ এ ফি আদায় করে বলে জানান কয়েকজন বিভাগের শিক্ষক। কিন্তু বিভাগের ব্যয় সংকুলানের দায়িত্ব তো শিক্ষার্থীদের উপর চাপানো যায় না।’

এ সমস্যা থেকে সাময়িক নিরসনের জন্য একটি প্রস্তাবনাও তুলে ধরা হয়। প্রস্তাবনাটি হলো- ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফরম বিক্রি বাবদ ১৬ কোটির বেশি টাকা আয় হয়েছে। এবছরের বিভাগ উন্নয়ন ফি বাবদ আদায় করা হবে ১কোটি ৩২লাখ টাকা। এ বছরে বিভাগের ব্যয় সংকুলান করতে ফরম বিক্রির টাকা থেকে এ টাকা দেওয়ার দাবি জানান তারা। পরবর্তী বছরগুলোতে বিভাগগুলোর জন্য পর্যাপ্ত বরাদ্দ রাষ্ট্রের কাছ থেকে আদায় করতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি নজির আমিন চৌধুরী জয়, জাবি ছাত্রফ্রন্টের সম্পাদক মো. দিদার ও মাহাথির মোহাম্মদ প্রমুখ।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950