কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

০৮ আগস্ট ২০২৪, ০৭:৫৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩১ AM
ছাত্র রাজনীতি

ছাত্র রাজনীতি © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সকল প্রকার ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ১০০ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য জানান, বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেটেই সকল ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত হয়েছিলো। এবং তারই আলোকে আজ ১০০ তম সিন্ডিকেট সভায় সকল ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। 

এই সদস্য আরও জানান, সিন্ডিকেটের সেই সিদ্ধান্ত অনুযায়ী কোনো শিক্ষার্থী যদি রাজনৈতিক সংগঠন কিংবা তার ভ্রাতৃপ্রতিম সংগঠনের সাথে যুক্ত থাকেন তাহলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইনের ৪৩ অনুচ্ছেদের ৪ নং ধারায় বলা হয়েছে, কোন শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী কোন রাজনৈতিক সংগঠনের সদস্য হইতে পারিবেন না৷ সে জন্য নতুন করে নিষিদ্ধ করার কিছু নাই। 

প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার বিকাল ৪ টার মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের রাজনীতি বন্ধের আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। যার প্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভা ডেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনসেবায় যুক্ত হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ার বালিতে কিউএস হায়ার এডুকেশন সামিট: এশিয়া প্যাসি…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের সূচি ও যোগ্যতার আলোকেই ঢাবিতে ভর্তি আবেদন ও পরীক্ষা, ব…
  • ০৫ নভেম্বর ২০২৬
দাখিল পরীক্ষায় বোর্ড বৃত্তি পেলেন ১৩৫০ জন, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায় নিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতি, যা বল…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950