মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়

সভাপতিসহ ছাত্রলীগের ৫ নেতাকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা

০১ নভেম্বর ২০১৮, ০৩:৪৭ PM

© টিডিসি ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রলীগের ৫ নেতাকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। একইসাথে একাডেমিক সকল ধরনের কার্যক্রমে অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত সংশোধিত চিঠিতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের দায়ে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন—বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদার, সহসভাপতি ইমরান মিয়া ও আদ্রিতা পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক জাবির ইকবাল ও ইয়াসিন আরাফাত।

জানা যায়, গত ৯ অক্টোবর তাদের ক্যাম্পাস থেকে বহিষ্কার করা হয়। কিন্তু ওই বহিষ্কারের চিঠিতে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞার বিষয় না থাকায় অভিযুক্তরা পরীক্ষা দেওয়া, হলে থাকা, কাগজপত্র উত্তোলন ও মিছিল-মিটিংসহ বিশ্ববিদ্যালয়ের সব সুযোগ-সুবিধা ভোগ করে আসছিল। পরে ফেসবুকে ‘বহিষ্কার শিক্ষার্থীরা সুযোগ সুবিধা ভোগ করছে’ এমন খবর দেখে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে। এরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কারের চিঠি সংশোধন করে নিষেধাজ্ঞার চিঠি দেয় তাদের।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বলেন, ‘পূর্ববর্তী বহিষ্কারের চিঠিতে কোনও নিষেধাজ্ঞা না থাকায় বহিষ্কর নেতাদের কাছে সংশোধিত চিঠি পাঠানো হয়েছে।’

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর বিশ্বদ্যিালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ঈশিতা বিশ্বাস তিশা পূর্ববর্তী সেমিস্টারে পাস না করলেও বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের বিরুদ্ধে জোর করে পরীক্ষার সিটে বসিয়ে দেয় সজীব তালুকদার ও তার সহযোগিরা। এ সময় ওই বিভাগের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, শিক্ষক ড. আনোয়ার হোসেন ও মো. মহিউদ্দিন তাসনীম বাধা দিতে গেলে লাঞ্ছনার শিকার হন।

এ ঘটনায় ছাত্রলীগের সভাপতিসহ পাঁচ জনের বহিষ্কার না করায় পরদিন ৫৬ শিক্ষক প্রশাসনিক ও একাডেমিক পদ থেকে পদত্যাগ করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন উক্ত ৫ জনকে সাময়িক বহিষ্কার করে।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950