শাঁখারী বাজার শনি মন্দির পাহারায় জবি ছাত্রদল

০৮ আগস্ট ২০২৪, ০১:২৪ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩২ AM

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা মোতাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকার শাঁখারী বাজার শনি মন্দির সুরক্ষায় পাহারা দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বুধবার (৭ আগস্ট) রাত ১২ টার পর শনি মন্দির কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা। এসময় ছাত্রদল নেতাকর্মীরা মন্দির পাহারায় বিভিন্ন দিকে ঘুরে পর্যবেক্ষণ করেন। 

বৈঠকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ সকল এলাকায় সব মন্দির পাহারায় যেন আমরা কাজ করি। আমরা আপনাদের নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত। যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা হলে আমাদের জানাবেন। আমরা অন্যায়কারীদের আইনের হাতে তুলে দিবো ও প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

এসময় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, স্বৈরাচারের প্রেতাত্মারা আগেও দেশের সম্প্রীতি নষ্ট করেছে। দেশের বিভিন্ন সেক্টর নষ্ট করেছে। তারা বিভিন্ন গির্জায়ও আক্রমণ করেছে অতীতে। তাদের এই প্রেতাত্মারা এখনো রয়ে গেছে দেশে। তারা এখনো মন্দিরে আক্রমণ করে বিএনপি উপর চাপাচ্ছে। তাই আমরা এসব সুযোগ রুখে দিতে নেতা তারেক রহমানের নির্দেশে শনি মন্দিরে পাহারা দিতে এসেছি। তাদের আমরা বলে এসেছি এখানে কেও হামলা করলে আমরা তাদের পাশে আছি। যেখনো সমস্যায় তারা আমাদের জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঝিনাইদহের নতুন ডিসি হলেন নোমান হোসেন
  • ০৮ এপ্রিল ২০২৬
বৃষ্টি নামলেই কেন খিচুড়ি খেতে মন চায়?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির পর বিশ্ববাজারে কমল তেলের দাম
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতিতে নেপথ্য কারিগর চীন
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, আটক ২
  • ০৮ এপ্রিল ২০২৬
close