ঢাকা-পাবনা মহাসড়কে ট্রাফিকের দায়িত্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

০৭ আগস্ট ২০২৪, ০৬:৪২ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৪২ AM

© টিডিসি ফটো

সিরাজগঞ্জের শাহজাদপুরে ঢাকা-পাবনা মহাসড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (৭ আগস্ট) সকাল থেকে ঢাকা-পাবনা মহাসড়কের অন্যতম ব্যস্ত সড়ক শাহজাদপুরস্থ বিসিক বাসস্ট্যান্ডে যানজট নিরসনের জন্য তাদের কাজ করতে দেখা গেছে। 

এসময়  দেখা যায়, সড়কে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। কারো হাতে লাঠি, মুখে বাঁশি। ট্রাফিক পুলিশের মতো ইশারা-ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা। শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে সড়কে অনেকটা শৃঙ্খলাও ফিরে এসেছে। 

এসময় দায়িত্বে পালনকারী একজন শিক্ষার্থী সোহাগ হোসাইন বলেন, ‘দেশটা আমাদের। তাই দেশকে সুন্দরভাবে বিনির্মাণ করার দায়িত্বও আমাদের। একটি সুখী, সুন্দর দেশ গড়ার জন্য আমরা সবসময়ই কাজ করে যাব।’

আরেকজন শিক্ষার্থী মো: বায়েজিদ বোস্তামি মনির জানান, ‘আমরা সাধারণ শিক্ষার্থীরা চাই স্বৈরাচারমুক্ত, দুর্নীতিমুক্ত, জুলুমবিহীন একটি শান্তিপূর্ণ দেশে বাস করতে। আর তাই ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা যানযট নিরসনে দায়িত্ব পালন করেছি। আগামীকালও চলবে যানযট নিরসনে আমাদের এই কার্যক্রম।’ 

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9