গবাদি প্রাণীর ক্ষুরা রোগের ভ্যাকসিন উদ্ভাবন

উপাচার্যকে যবিপ্রবি সাংবাদিক সমিতির ফুলেল শুভেচ্ছা

৩১ অক্টোবর ২০১৮, ০৯:৫৫ PM
উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ক্যাম্পাস সাংবাদিকরা

উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ক্যাম্পাস সাংবাদিকরা © টিডিসি ফটো

গবাদি প্রাণীর ক্ষুরা রোগ প্রতিরোধে ভ্যাকসিন উদ্ভাবন করায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে যবিপ্রবি সাংবাদিক সমিতি। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে ফুল দিয়ে অভিনন্দন জানান সাংবাদিক সমিতির সদস্যরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষক ও যবিপ্রবি উপাচার্য ড. মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল গবেষক সম্প্রতি গবাদি প্রাণীর ক্ষুরা রোগ প্রতিরোধের জন্য বাংলাদেশে সঞ্চরণশীল ভাইরাস দ্বারা একটি কার্যকরী টিকা উদ্ভাবন করেছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) আওতায় এ গবেষণা পরিচালিত হয়।

শুভেচ্ছা জানানোর সময় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আানোয়ার হোসেন সাংবাদিক সমিতির সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়কে ইতিবাচকভাবে তুলে ধরার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদ, যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক মোসাব্বির হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ বালা, অর্থ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক শরীফা সুলতানা মুক্তা, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম আকাশ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকাশ আহমেদ, প্রচার সম্পাদক হাবিবুর রহমান ইমরান, কার্যকরী পরিষদের সদস্য ফয়সাল আহমেদ ইমন, তোফায়েল প্রধান, প্রত্যাশা বালা, রাশেদ খান প্রমুখ।

এর আগে গত ১৬ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গবাদি প্রাণীর ক্ষুরা রোগ প্রতিরোধে উদ্ভাবিত ভ্যাকসিনের আনুষ্ঠানিক ঘোষণা দেন  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। 

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ক্ষুরা রোগ বাংলাদেশে গবাদি প্রাণীর একটি অন্যতম প্রধান সংক্রামক ব্যাধি।  এ রোগের কারণে বাংলাদেশে প্রতি বছর ১২৫ মিলিয়ন ডলার ক্ষতি হয়। এ রোগ প্রতিরোধে ব্যবহৃত টিকা প্রধানত আমদানি করা হয়। এসব টিকা উৎপাদনে যে ভাইরাস ব্যবহার হয়, তা এ দেশে বিদ্যমান ভাইরাস থেকে ভিন্ন কিংবা টিকায় পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিজেন থাকে না। ফলে প্রায়ই এগুলো কাজ করে না। উদ্ভাবিত এ টিকা বাংলাদেশে বিদ্যমান ক্ষুরা রোগের তিন ধরনের ভাইরাসের সব রকম সংক্রমণ থেকে গবাদি প্রাণীকে অত্যন্ত সফলভাবে সুরক্ষা প্রদানে সক্ষম হবে এবং এর মূল্য বাজারে প্রচলিত ভ্যাকসিনের চেয়ে অনেক কম হবে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, বাংলাদেশে সঞ্চরণশীল ভাইরাস দ্বারা টিকা উদ্ভাবন প্রাণিসম্পদ গবেষণার ক্ষেত্রে একটি মাইলফলক। প্রাণিসম্পদ উন্নয়ন ও সুরক্ষায় এ টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ট্রাইভ্যালেন্ট টিকা তৈরিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং খামারি পর্যায়ে প্রতিমাত্রা টিকা ৬০-৭০ টাকার মধ্যে সরবরাহ করা সম্ভব হবে।

অধ্যাপক ড. আনোয়ার হোসেনের নেতৃত্বে ১৭ জন গবেষক এ উদ্ভাবনে জড়িত ছিলেন। এ উদ্ভাবনের পেটেন্টের জন্য এরই মধ্যে আবেদন করা হয়েছে। এ গবেষণা পরিচালনার জন্য ল্যাব স্থাপনসহ আনুষঙ্গিক ব্যয় মেটাতে অনুজীব বিজ্ঞান বিভাগকে দুটি উপ-প্রকল্পের আওতায় হেকেপ কর্তৃক মোট ১০ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়।

 

 

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950