চবির সঙ্গে আইআইইউএম’র সমঝোতা চুক্তি

৩১ অক্টোবর ২০১৮, ০৬:০৫ PM

© টিডিসি ফটো

উচ্চ শিক্ষা-গবেষণা, ছাত্র-শিক্ষক ও স্টাফ বিনিময় বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির একটি সমঝোতা চুক্তি হয়েছে।  চুক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এবং মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক ড. জালেহা কমরুদ্দিন স্বাক্ষর করেন। 

বুধবার সকাল ১০টায় এ সমঝোতা চুক্তির কপি চট্টগ্রাম উপাচার্যের কাছে হস্তান্তর করেন ইমালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির পাবলিক পলিসি এন্ড গভার্নেন্স অধ্যাপক ড. এস এম আবদুল কুদ্দুস।  এ সময় চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. এফ এম আওরঙ্গজেব, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. ফরিদ উদ্দিন আহামেদ, আইন অনুষদের ডিন অধ্যাপক এ বি এম আবু নোমান এবং আইকিউএসি’র পরিচালক ড. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।  

উপাচার্য উচ্চশিক্ষা ও গবেষেণা উন্নয়ন বিষয়ে সম্পাদিত এ সমঝোতা চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, এ চুক্তির আলোকে উভয় বিশ্ববিদ্যালয়ের জ্ঞান-গবেষণা, জ্ঞান বিতরণ এবং নতুন নতুন জ্ঞান সৃষ্টিতে বিশেষ সহায়ক ভূমিকা রাখবে। দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে সেমিনার-সিম্পুজিয়াম, প্রশিক্ষণ কর্মশালা আয়োজনসহ শিক্ষক-গবেষকের পাশাপাশি প্রতিবছর কমপক্ষে ১০ জন শিক্ষার্থী এবং ২ জন স্টাফ প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। এছাড়াও শিক্ষার্থীবৃন্দ স্ব স্ব ডিসিপ্লিনে ফ্রি ক্রেডিট ট্রান্সফারের সুযোগ পাবে।  

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950