চবির ‘সি’ ইউনিটে পাসের হার ৫৯ শতাংশ

৩০ অক্টোবর ২০১৮, ১০:০৭ PM

© ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৮-১৯ সেশনের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ‘সি’ ইউনিট কো-অর্ডিনেটর প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব।

প্রকাশিত ফলাফল অনুযায়ী এবছর এখন পর্যন্ত ‘সি’ ইউনিটে পাসের হার সর্বোচ্চ ৫৯ শতাংশ।
এছাড়া ‘এ’ ইউনিটে ৩৬ শতাংশ, ‘বি’ ইউনিটে ৪৪ শতাংশ এবং ‘ডি’ ইউনিটে ২০.৭ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোসেন জানান, ‘সি’ ইউনিটের উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ওয়েবসাইটে বিষয় পছন্দে তালিকা পূরণ করতে পারবেন। পাশাপাশি পরীক্ষার ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.cu.ac.bd) জানা যাবে।

উল্লেখ্য, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে  ৭৫২ টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছিল ৯ হাজার ১৫৮ জন। এর মধ্যে পাস করেছে ৫ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে গড়ে ১২ জন এই ইউনিটে পরীক্ষা দিয়েছে। এদিকে ‘সি’ ইউনিটের পরীক্ষায় উপস্থিতি ছিলো ৮০ শতাংশ। অর্থাৎ ১১,৪৩৯ জনে ৯১৫১ জন উপস্থিত ছিল। 

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950