© টিডিসি ফটো
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ২৬তম ব্যাচ লুব্ধক’র আয়োজনে বিশ্ববিদ্যালয়ে পরিচিতিমূলক অনুষ্ঠান ‘ইন্ট্রো’ শুরু হচ্ছে আগামীকাল বুধবার থেকে। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় ‘ইন্ট্রো’র আহ্বায়ক আরিফুর রহমান পাভেল এ তথ্য জানান।
তিনি জানান, অনুষ্ঠানের ১ম দিন বুধবার দিনব্যাপী অনুষ্ঠান সূচিতে থাকছে- বেলা ১২টায় টি-শার্ট বিতরণ, দুপুর ১টায় কেক কাটা ও র্যালি, বিকেল ৫ টায় হ্যান্ডবল গ্রাউন্ডে বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড ‘নোঙ্গর’, ‘রিম’ ও ইন্ট্রোর ব্যান্ড ‘লুব্ধক’র পাশাপাশি প্রধান আকর্ষণ হিসেবে থাকবে দেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘শিরোনামহীনের পরিবেশনা।
প্রথম দিনের অনুষ্ঠানসমূহ সকলের জন্যে উন্মুক্ত এবং ২য় দিনের অনুষ্ঠানে শুধুমাত্র রেজিস্ট্রেশনকারীরা অংশগ্রহণ করতে পারবে।অনুষ্ঠানে অংশগ্রহণ করতে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে স্থাপিত বুথে রেজিস্ট্রেশন করা যাবে আগামীকাল বুধবার বেলা ১২ টা পর্যন্ত। এছাড়া ০১৭৮৫৬১৬৪১৬ নাম্বারে বিকাশ এবং ০১৭৭৬৯৮৩৩১২-৫ নাম্বারে রকেটের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করা যাবে। বৃহস্পতিবার শেষ দিনে থাকছে বিকেল ৩ টায় সাইকেল রাইডিং, ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত ৮ টায় গালা ডিনার ও রাত ৯টায় ডিজে নাইট।