জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য আহ্বান

৩০ অক্টোবর ২০১৮, ০৮:৩৯ PM
লগো

লগো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০১৯ সেশনের জন্য সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য আহবান করেছে। মঙ্গলবার জাবিসাসের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নিলয় মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গঠনতন্ত্রের ৫ ধারা অনুযায়ী ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য পদের জন্য আগ্রহীরা আবেদন করতে পারবেন। এজন্য সদস্য পদ নবায়নকারী এবং নতুন সদস্যপদ প্রত্যাশীদের অফিস চলাকালীন সময়ে জাবিসাসের অফিস সহকারীর নিকট থেকে আবেদন গ্রহণ ও জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে পত্রিকা থেকে প্রাপ্ত নিয়োগপত্র বা পরিচয়পত্র, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং উক্ত পত্রিকায় প্রকাশিত তিনটি নিউজ (নিজের নামে প্রকাশিত) জমা দিতে হবে।

উল্লেখ্য, জাতীয় দৈনিক সংবাদপত্র, সংবাদ সংস্থা, অনলাইন পত্রিকা ও রেডিওতে কর্মরত ক্যাম্পাস প্রতিনিধিগণ সমিতির সদস্য পদ লাভ করতে পারবেন।

এইচএসসি পাসেই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ও টেলিসেলস এক্সিকি…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ১৩ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ঘিরে আইএসইউতে উৎসবের আমেজ
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সব বন্দর অবরোধ মার্কিন সামরিক বাহিনীর
  • ১৩ এপ্রিল ২০২৬