১৬শ কোটি টাকার প্রকল্প: তবুও কেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা?

৩০ অক্টোবর ২০১৮, ০৫:৫৬ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অধিকতর উন্নয়ন প্রকল্পে বিশ্ববিদ্যালয়ের জন্য ১৬শ ৫৫ কোটি টাকার প্রকল্প বরাদ্দ দেয়া হলেও বেশ কিছু বিতর্কিত কারণে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাস সম্প্রসারণের নামে বিভক্তি, প্রভাবশালীদের পূর্বপরিকল্পিত জায়গা কিনে চড়া মূল্যে বিক্রির অভিযোগ এবং বর্তমান ক্যাম্পাস নিয়ে বড় কোন পরিকল্পনা না থাকাসহ বিভিন্ন কারণে শিক্ষার্থীদের মাঝে এই  ক্ষোভ বলে জানা গেছে।

সূত্র বলছে, গত ২৩ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) ১১তম সভায় ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ প্রকল্পে ১ হাজার ৬শ ৫৫ কোটি ৫০লাখ টাকা অনুমোদন দেয়া হয়। প্রকল্পটির নতুন ভূমি অধিগ্রহণে বর্তমান ক্যাম্পাস থেকে প্রায় ১.২কিমি (প্রশাসনের মতে) দূরে রাজারখলা গ্রামে ২০০.২২ একর জায়গা নেয়া হবে। প্রকল্প পাওয়ার আনন্দের পরেও ক্যাম্পাস বিভক্তিতে হতাশ এবং ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের শিক্ষার্থী সাইয়্যেদ মাখদুম উল্লাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাস এবং নতুন ক্যাম্পাসের মাঝে দূরত্ব কোনভাবেই কাম্য নয়। বর্তমান ক্যাম্পাস থেকে নতুন ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ে নূন্যতম ৬ লেনের নিজস্ব সড়ক তৈরি করতে হবে এবং বর্তমান ক্যাম্পাস থেকেই উন্নয়ন শুরু করতে হবে।’’ অলিউর রহমান বলেন, ‘‘বিশ্বদ্যিালয়ের আশেপাশে অনেক জমি আছে। সেখান থেকেও চাইলে ভূমি অধিগ্রহণ সম্ভব।’’

বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা ক্যাম্পাস বিভক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় তুলে। এছাড়াও শিক্ষার্থীদেরকে অখন্ড ক্যাম্পাস দাবিতে আপোষহীনতার কথা বলতে দেখা যায়। এদিকে গত রোববার শিক্ষার্থীরা অখন্ড কুবির দাবিতে মানববন্ধন করলে শাখা ছাত্রলীগের বাধা দিলে তা পণ্ড হয়ে যায়।

এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: আবু তাহের জানান, ‘বিশ্ববিদ্যালয়ের আশেপাশে জায়গার দাম অধিক হওয়ায় আমরা ১.২ কিমি দূরে জায়গা নিয়েছি। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে যেসব প্রস্তাব এসেছে তা নিয়ে আমরা আলোচনা করছি। ভিসি স্যার বিশ্ববিদ্যালয়ের পরিবারের সবাইকে নিয়ে বসবেন। আশা করি সমাধান করতে পারবো।’’

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950