ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘পাবলিকেশন উইং’ উদ্বোধন

৩০ অক্টোবর ২০১৮, ০৪:৩৪ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রেসে ‘পাবলিকেশন উইং’ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করা হয়। ‘পাবলিকেশন উইং’ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রেস প্রশাসক অধ্যাপক ড. রহমান হাবিব। একইসাথে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস গ্রন্থপ্রকাশ নীতিমালাও প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রেস প্রশাসক অধ্যাপক ড. রহমান হাবিব সাংবাদিকদেরকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে প্রেস থাকলেও সেখানে এতদিন দাপ্তরিক কার্যক্রম চলতো। বর্তমানে আমরা প্রেসের সাথে ‘পাবলিকেশন উইং’ চালু করেছি। এখানে আমাদের বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বই রিভিউয়ের মাধ্যমে ছাপার ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের জ্ঞানতাত্ত্বিক ইমেজকে আমরা আরো বাড়াতে চাই।’

এছাড়া বিশ্ববিদ্যালয় প্রেস গ্রন্থপ্রকাশ নীতিমালা সম্পর্কে তিনি জানান, এই নীতিমালাতে মৌলিক, সৃজনশীল ও অনুবাদমূলক সন্দর্ভ, গবেষণামূলক অভিসন্দর্ভ এবং সন্দর্ভ মূল্যায়ন ও সন্দর্ভ পরিবেশন স্থান পেয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, ইবি প্রেসক্লাবের সভাপতি ইকবাল হুসাইন রুদ্র, সাধারণ সম্পাদক আসিফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদাউসুর রহমান সোহাগ, ইবিসাসের সভাপতি আব্দুল্লাহ আল ফারুকসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950