‘আমার মেরুদণ্ডের হাড় ভেঙ্গে দিয়েছে পুলিশ-ছাত্রলীগ’— ঢাকা কলেজ শিক্ষার্থী

০১ আগস্ট ২০২৪, ১১:৪৪ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৪ AM
মেরুদণ্ডের হাড় ভেঙ্গে গিয়েছে আহামেদ জীবনের

মেরুদণ্ডের হাড় ভেঙ্গে গিয়েছে আহামেদ জীবনের © টিডিসি ফটো

কোটা সংস্কার আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে রাজধানীর সায়েন্সল্যাবে মারধরের শিকার হয়েছেন আহামেদ জীবন। এতে তার মেরুদণ্ডের হাড় ভেঙ্গে গিয়েছে। গত ১৮ জুলাই সায়েন্সল্যাবে এলাকায় সংঘর্ষের সময় এমন ঘটনায় ঘটে।

জানা গেছে, আহামেদ জীবন ঢাকা কলেজের ইতিহাস বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন। ঢাকার ইবনে সিনা হাসপাতাল থেকে তিনি চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে পরিপূর্ণ শয্যাশায়ী অবস্থায় ডাক্তারের পর্যবেক্ষণে আছেন।

আহামেদ জীবন ডেইলি ক্যাম্পাসকে বলেন,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সায়েন্সল্যাবে আমরা আন্দোলন করি। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। দেখতে পাই পুলিশের মাঝে হেলমেট পরা কিছু লোক তাদের হাতে লাঠি ও দেশীয় অস্ত্র ছিল। লাঠিচার্জ করার পরে আমি সেখানে পড়ে যায়। উঠে দাঁড়াতেই আমাকে লাথি দিয়ে আবার ফেলে দেয়। 

এরপর পুলিশ,ছাত্রলীগ ও যুবলীগ আমার পিঠে অনেক আঘাত করে, আমি অনেক চিৎকার করতে থাকি। তারা আমার চিৎকার-আর্তনাদ কোন কিছু না শুনে আমাকে আঘাত করতে থাকে। তারপর তারা আঘাত করতে করতে যখন আমি জ্ঞান হারিয়ে ফেলি তখন সেখান থেকে আমাকে ইবনে সিনা হাসপাতালে নিয়ে আসা হয়।

হামলায় আহামেদ জীবন মেরুদণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাড় ( L1) ভেঙ্গে গেছে উল্লেখ করে তিনি বলেন, ডাক্তার বলেছিলো আমি যদি এই মুহূর্তে উন্নত চিকিৎসা না নেই তাহলে প্যারালাইজড হয়ে যাবো। ডাক্তার আমাকে বর্তমানে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলছে। একমাস পর জানা যাবে আমি স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কিনা। 

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনসেবায় যুক্ত হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ার বালিতে কিউএস হায়ার এডুকেশন সামিট: এশিয়া প্যাসি…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের সূচি ও যোগ্যতার আলোকেই ঢাবিতে ভর্তি আবেদন ও পরীক্ষা, ব…
  • ০৫ নভেম্বর ২০২৬
দাখিল পরীক্ষায় বোর্ড বৃত্তি পেলেন ১৩৫০ জন, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায় নিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতি, যা বল…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950