© ফাইল ফটো
পরিবহন শ্রমিকদের দেশব্যাপী টানা ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘটের মধ্যেই অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৮-১৯ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে ৩৩ হাজার ৫৮৮ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করলেও অনুপস্থিত ছিল ১০ হাজার ৮৪৩ জন ভর্তিচ্ছু। যা মোট পরীক্ষার্থীর ২৪.৫ শতাংশ।
সোমবার অনুষ্ঠিত এই পরীক্ষার জন্য দ্বিতীয় সর্বোচ্চ আবেদন জমা পড়েছিল। বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আবেদন করেছিলো ৪৪ হাজার ৪৩১ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘটের মধ্যেই ‘ডি’ ইউনিট এবং ‘এ’ ইউনিটের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় চবি কর্তৃপক্ষ। তবে ‘ডি’ ইউনিটের পরীক্ষায় ৮৫.৮৭ শতাংশ অংশগ্রহণ করলেও ‘এ’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৭৫.৫ শতাংশ শিক্ষার্থী।
এ বিষয়ে জীববিজ্ঞান অনুষদের ডিন এবং ‘এ’ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, গত বছরের তুলনায় এ বছর ‘ডি’ ইউনিটে অংশগ্রহণকারীর সংখ্যা বেশি। অতএব ধর্মঘটের কোনো প্রভাব ভর্তি পরীক্ষায় পড়েনি’।