ইআবিতে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে শোক পালন

৩০ জুলাই ২০২৪, ০৮:১১ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৬ AM
ইআবিতে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে শোক পালন

ইআবিতে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে শোক পালন © সংগৃহীত

কোটা সংস্কার দাবির আন্দোলন ঘিরে সারা দেশে ছড়িয়ে পড়া সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহত ব্যক্তিদের স্মরণে রাষ্ট্রীয় শোক ঘোষণার অংশ হিসেবে শোক পালন করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মসজিদে জোহরের নামাজের পর সহিংসতায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 

এ সময় বিশেষ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ। 

এছাড়াও শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, ট্রেজারার জনাব এস. এম. এহসান কবীর, রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তরের প্রধানগণসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ ইউরোপে, করুন আবেদন
  • ৩০ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল, বাঁচল অ…
  • ৩০ জুন ২০২৬
ইনুর ১০ বছরের কারাদণ্ডে আমরা সন্তুষ্ট নই, সাজা বাড়াতে আপিল …
  • ৩০ জুন ২০২৬
এইচএসসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ৩০ জুন ২০২৬
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার
  • ৩০ জুন ২০২৬
খাবারে কৃত্রিম রংয়ের ব্যবহার বন্ধ করার ঘোষণা দিল নেসলে
  • ৩০ জুন ২০২৬