রাবির ‘ই’ ইউনিটের ফল প্রকাশে বিলম্ব

২৯ অক্টোবর ২০১৮, ১২:৪৮ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মোট ৫ ইউনিটের ৪ টিরই ফলাফল প্রকাশিত হয়েছে। তবে ‘ই’ ইউনিট ভুক্ত সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ফল প্রকাশে বিলম্ব ঘটছে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২২ ও ২৩ অক্টোবর মোট ৫ ইউনিটের অধীনে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৫ অক্টোবর সি ইউনিট ভুক্ত বিজ্ঞান অনুষদ, ২৬ অক্টোবর বি ইউনিটভুক্ত ব্যবসায় শিক্ষা ও আইবিএ এবং ২৭ তারিখ রাতে এ ইউনিট ভুক্ত কলা এবং ডি ইউনিট ভুক্ত জীব ও ভূবিজ্ঞান অনুষদের ফলাফল প্রকাশ করা হয়। যদিও ২৩ অক্টোবর অনুষ্ঠিত ‘ই’ ইউনিটের পরীক্ষা এখনো প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

ফল প্রকাশে বিলম্ব হওয়ার বিষয়ে জানতে চাইলে সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ড. ফখরুল ইসলাম দাবি করেন, আইন অনুষদের ডীন স্যার ঢাকাতে আছেন। হরতালে আটকা পড়েছেন। তাই ফল দিতে বিলম্ব হচ্ছে। আর ফল জালিয়াতির সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, স্যার আসার আগে একটু ক্রস চেক করে নিচ্ছি। যাতে ফল নিয়ে কোন সমস্যা না হয়। 

এদিকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সামাজিক বিজ্ঞান অনুষদের ফল পরিবর্তনের অভিযোগ উঠেছিল। ওই সময় এ নিয়ে ব্যাপক ক্ষোভের মুখে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950