ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি স্থগিত

২৯ অক্টোবর ২০১৮, ১০:২০ AM

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। একইসাথে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে আনীত অভিযোগের অধিকতর তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটিও করা হয়েছে।

রবিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিরুদ্ধে কেন্দ্রের কাছে বেশ কিছু অভিযোগ করে শাখা ছাত্রলীগের কিছু কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্তাব্যক্তি। তাদের অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভায় বিশ্ববিদ্যালয়ের কমিটির কার্যক্রম স্থগিত করা হয়।

এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিরুদ্ধে আনীত অভিযোগের অধিকতর তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আল নাহিয়ান খান জয়, মো. শাকিল ভূঁইয়া ও জাহাঙ্গীর।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950