চবির ‘বি’ ইউনিটে পাসের হার ৪৪ শতাংশ

২৮ অক্টোবর ২০১৮, ০৪:০৭ PM

© ফাইল ফটো

চট্টগ্রাম বশ্বিবদ্যিালয়ের (চবি) ২০১৮-১৯ সেশনের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছ। এতে পাশ করেছে ৪৪ দশমিক ৪৫ শতাংশ ভর্তিচ্ছু।

রবিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে চবি উপার্চায অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন।

বি ইউনিটে এবছর ১২২১টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২৭৬৪৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। যার মধ্যে ১২২৯০ জন উর্ত্তীণ হয়েছে। অর্থাৎ অংশগ্রহণকারী ৮৭ শতাংশ পরীক্ষার্থীর মধ্যে ৪৪ দশমিক ৪৫ শতাংশ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (একাডেমিক) এস এম আকবর হোসেন বলেন, উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বব পর্যন্ত চবি ওয়েবসাইটে দেয়া বিষয় পছন্দের তালিকা পূরণ করতে পারবেন।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.cu.ac.bd) পাওয়া যাবে। এছাড়া যে কোন মোবাইল অপারেটরের মাধ্যমে পরীক্ষার ফলাফল জানা যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে CU স্পেস KHA স্পেস ভর্তি পরীক্ষার রোল নাম্বার, তারপর পাঠিয়ে দিতে হবে ১৬৩২১ নাম্বারে।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950