পরিবহন ধর্মঘটের প্রভাব ইবিতে: ক্লাস-পরীক্ষা বন্ধ

২৮ অক্টোবর ২০১৮, ১২:৫৩ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

সারা দেশে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটের প্রভাব পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)। বিশ্ববিদ্যালয়ের পরিবহনগুলোর অধিকাংশই কুষ্টিয়া-ঝিনাইদহ পরিবহন মালিক সমিতির সাথে চুক্তিতে চলায় ওইসব পরিবহন রবিবার ছাড়েনি।

ফলে ক্যাম্পাসের বাহিরে যে বিপুল সংখ্যক শিক্ষার্থী থাকেন তারা বিশ্ববিদ্যালয়ে আসতে পারেননি। ক্যাম্পাসে আসেননি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদেরও অধিকাংশ। এতে প্রায় অচল হয়ে পড়েছে ইবির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। অনুষ্ঠিত হয়নি ক্লাস ও পরীক্ষা। ধর্মঘটে জিম্মিদশা ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, আবাসন সঙ্কটের কারণে ইবি শিক্ষার্থীদের একটা বড় অংশেই থাকেন ক্যাম্পাসের বাহিরে। যারা বিশ্ববিদ্যালয়ের বাসে ক্যাম্পাসে যাতায়াত করেন। তবে শিক্ষার্থী পরিবহনের বিশ্ববিদ্যালয়ের ৫৩টি বাসের মধ্যে ৩৭টিই চলে কুষ্টিয়া-ঝিনাইদহ পরিবহন মালিক সমিতির সাথে চুক্তিতে। কিন্তু সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে দেশজুড়ে আজ থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকরা। এজন্য চুক্তিতে চলা ওই ৩৭টি বাস আজ ছাড়েনি। এছাড়া ইবির নিজস্ব যে ১৬টি বাস আছে তারও অর্ধেক আজ শিক্ষার্থী পরিবহন করেনি।

সরেজমিনে দেখা গেছে, রোববার সকাল সাড়ে ৮টার ট্রিপে কুষ্টিয়া শহর থেকে পুলিশ প্রহরায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কয়েকটি গাড়ি ক্যাম্পাসে আসলেও ঝিনাইদহ শহর থেকে কোন গাড়ি ছেড়ে আসেনি। পরে ওই গাড়িগুলো আবার পুলিশ প্রহরায় ফিরে যায়। এদিকে শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে না পারায় আজ কোন বিভাগে চূড়ান্ত পরীক্ষা, সাধারণ ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। একাডেমিক ভবনগুলো অনেকটাই শিক্ষক-শিক্ষার্থীশূন্য দেখা গেছে। এছাড়া প্রশাসন ভবনে অফিস সমূহের কার্যক্রমও ছিল ঢিলেঢালা।

প্রতিদিনের মতো কুষ্টিয়া থেকে ক্লাস করতে আসা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবু নাসের বলেন, ‘আমাদের আজ ক্লাস ও পরীক্ষা ছিলো। কিন্তু উপস্থিতি কম থাকায় এর কোনটাই অনুষ্ঠিত হয়নি। এছাড়া দুপুরের ট্রিপে ক্যাম্পাস থেকে কোনো গাড়ি ছেড়ে না যাওয়ায় আমাদের অনেক কষ্ট করে ভ্যান গাড়িতে কুষ্টিয়া পৌঁছাতে হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ জানান, ‘সারা দেশে পরিবহন ধর্মঘট থাকায় রবিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চলমান ১৪টি চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।’

এছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, পরিবহন ধর্মঘটের কারণে পরিবহন মালিক সমিতির সাথে চুক্তিতে চলা বাসগুলো আজ ছাড়েনি। তারপরও নিরাপত্তার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কিছু গাড়ি ক্যাম্পাসে পাঠানো হয়েছে।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950