চবি উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী

সঠিকভাবে জ্ঞান অর্জনের জন্য চাই একটি সুস্থ দেহ ও সুন্দর মন

২৫ অক্টোবর ২০১৮, ০৭:৪৫ PM

শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেয়ার প্রতি গুরুত্বারোপ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, সুস্থ দেহে বাস করে সুন্দর মন। আর দেহকে সুস্থ রাখতে দরকার পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য। দেহের পরিপূর্ণ বিকাশে এবং শিক্ষার্থীদের দৈহিক সক্ষমতা বৃদ্ধিতে পরিমিত সুষম খাদ্য গ্রহণ অপরিহার্য।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ, কলা ও মানববিদ্যা অনুষদে ‘স্টুডেন্টস ক্যান্টিন’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ সব কথা বলেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, রেজিস্ট্রার, হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, আইসিটি সেলের পরিচালক এবং সহকারী পরিচালকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা প্রতিদিন সকালে দীর্ঘ পথ পাড়ি দিয়ে চট্টগ্রাম শহর থেকে ক্যাম্পাসে আসে এবং ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। শিক্ষার্থীরা সম্মানিত শিক্ষকদের সান্নিধ্যে প্রায় সারাদিনই কম্পাসে ক্লাস-পরীক্ষাসহ জ্ঞান আহরণে নিয়োজিত থাকে। সঠিকভাবে জ্ঞান অর্জনের জন্য চাই একটি সুস্থ দেহ ও সুন্দর মন। সঠিক সময়ে পুষ্টিকর খাবার গ্রহণ সুস্থতার পূর্বশর্ত।

উপাচার্য কলা ও মানববিদ্যা অনুষদ এবং বিজ্ঞান অনুষদের পৃথক দুটি স্টুডেন্টস ক্যান্টিন নির্মাণ কাজ শেষ হলে শিক্ষার্থীরা স্বল্পমূল্যে উন্নত ও পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি স্টুডেন্টস ক্যান্টিন নির্মাণ প্রতিষ্ঠানকে কাজের সঠিক মান বজায় রেখে যথাসময়ে কাজ শেষ করার জন্য নির্দেশ প্রদান করেন।

বিএনপির আরেক প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বহিষ্কার হলেন নওগাঁ জেলা বিএনপির নেতা 
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট: বড় ধরনের আর্থিক ক্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
শেখ হাসিনা-টিউলিপের প্লট দুর্নীতির দুই মামলার রায় আজ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর, বিশ্বে অবস্থান দ্বিতীয়
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
‘খালেদা জিয়া পরিষদ’ নাম দিয়ে বাড়ি দখল চেষ্টা, অতঃপর… 
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬