চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থী বহনকারী বাসে চাঁদাবাজি করার সময় ছয় বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটক ছয় জনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শনিবার বেলা ১২টার দিকে তাদের আটক করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিশ্চিত করেছেন। তবে আটক ব্যক্তিদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।
এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল উদ্দিন বলেন, পরীক্ষার্থী বহনকারী বিভিন্ন বাস থেকে স্থানীয় ৬জন ব্যক্তি চাঁদাবাজি করার সময় হাতেনাতে আটক করা হয়। তাদের হাটহাজারী থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।