চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ

২৭ অক্টোবর ২০১৮, ১০:১১ AM

© ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হল আজ। ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এ বছরের ভর্তি পরীক্ষার  কার্যক্রম শুরু হয়। ১ হাজার ২২১টি আসনের বিপরীতে ৩১ হাজার ৭৯০ পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করার কথা রয়েছে। সে অনুযায়ী প্রতি আসনে লড়বে ২৬ জন ভর্তিচ্ছু।

এবারের পরীক্ষায় যেকোন ধরনের প্রশ্নফাঁস ও জালিয়াতি ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা নেয়ার ব্যবস্থা বাতিল করে প্রথমবারের মতো ক্যাম্পাসে দুই শিফটে পরীক্ষা নেয়া হচ্ছে। ‘বি’ ইউনিটে ভর্তি হতে ইচ্ছুক ২০০০০১ থেকে ২১৫৮৯৫ পর্যন্ত রোলধারী শিক্ষার্থীদের প্রথম শিফটে এবং ২১৫৮৯৬ থেকে ২৩১৭৯০ পর্যন্ত শিক্ষার্থীদের দ্বিতীয় শিফটে পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার্থীরা এফএক্স ১০০-এর নিচে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।

আগামীকাল (২৮ অক্টোবর) ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৯ ও ৩০ অক্টোবর সকাল ১০টায় ‘সি’ এবং ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিসংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.cu.ac.bd) থেকে পাওয়া যাবে।

চবি প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ‘পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ভেতরে ৭০০ পুলিশ মোতায়েন থাকবে। একইসঙ্গে ডিজিএফআই, এনএসআই ও র্যাব সদস্যরাও দায়িত্ব পালন করবেন। শাটল ট্রেনসহ স্টেশনগুলোতে রেলওয়ের নিরাপত্তা বাহিনী নিয়োজিত থাকবে।’

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950