চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাস্কর্য ‘জয় বাংলা’

২৫ অক্টোবর ২০১৮, ০৭:২৭ PM
জয় বাংলা ভাস্কর্য

জয় বাংলা ভাস্কর্য © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের স্মরণে 'জয় বাংলা' ভাস্কর্য। প্রতিষ্ঠার ৫১ বছর পর চবিতে এটাই প্রথম ভাস্কর্য। ইতোমধ্যে ভাস্কর্যটি নির্মাণ কাজ শেষ হয়েছে।

বৃহস্পতিবার বিকালে নবনির্মিত ভাস্কর্যটির উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও বুদ্ধিজীবী চত্বরের মধ্যবর্তী চৌরাস্তার মাঝখানে 'জয় বাংলা' নামক ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে।

ভাস্কর্য নির্মাণ কমিটির সমন্বয়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর আলী আজগর চৌধুরী এবং সদস্য সচিব ছিলেন চারুকলা ইনস্টিটিউটের পরিচালক শায়লা শারমিন।

ভাস্কর্যটি উদ্বোধন-কালে চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের ঠিকানা। বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাসে জাতির জনক বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে ‘৭১ এ মহান মুক্তিযুদ্ধ বীর বাঙালির অসীম ত্যাগর মহিমা প্রজন্মের সন্তানদের কাছে চির অম্লান করে রাখার প্রত্যয় নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে।

বক্তব্যে তিনি আরও বলেন, আমাদের সকলকে ইতিহাসের এ সত্যতা হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে ‘জয় বাংলা’ শুধুমাত্র একটি শ্লোগান নয় বরং অন্যায়, অবিচার, জুলুম-নির্যাতনকে পদদলিত করে বীর বাঙালির মুক্তি ও স্বাধীনতা অর্জনের একটি সাহসী উচ্চারণ ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’। বিগত তিনবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের চির অম্লান করে রাখার প্রয়াসে বিভিন্ন স্থাপনা সৃষ্টি করা হয়েছ। আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ভাস্কর্যটি বাঙালির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রজন্মের সন্তানদের স্বদেশপ্রেম সাহস ও শক্তি যোগাবে।

ভাস্কর্য উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন অনুষদসমূহের ডিন, রেজিস্টার, প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ প্রোক্টর ও সহকারী প্রোক্টরবৃন্দ, অফিস প্রধান এবং শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

এমবাপ্পের জোড়া গোল, দারুণ জয় ফ্রান্সের
  • ১৭ জুন ২০২৬
ফ্রান্সের গোলপোস্ট কাঁপিয়ে বিরতিতে সেনেগাল
  • ১৭ জুন ২০২৬
১৯৮১ সালে জন্ম নেওয়া জামায়াত নেতা বললেন- পিতা মুক্তিযুদ্ধে …
  • ১৭ জুন ২০২৬
বেদেপল্লিতে এসি লাগিয়ে মাদক ব্যবসা
  • ১৭ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বা…
  • ১৭ জুন ২০২৬
ব্রাজিলের ৬৪ বছরের রেকর্ড ভাঙতে পারবে আর্জেন্টিনা?
  • ১৭ জুন ২০২৬
×