ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রয়াত শিক্ষার্থী নাজমুল হাসানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত নাজমুলের সহপাঠীদের উদ্যোগে বুধবার বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রয়াত শিক্ষার্থী নাজমুল হাসানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ড. আ স ম শোয়াইব আহমদ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও আইন বিভাগের জেষ্ঠ অধ্যাপক ড. সেলিম তোহা, আইন ও শরিয়াহ অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল, বিভাগের সভাপতি অধ্যাপক ড. জহুরুল ইসলাম, অধ্যাপক ড. নুরুন নাহার, অধ্যাপক ড. হালিমা খাতুন, সহকারী অধ্যাপক আরমিন খাতুন, সহকারী অধ্যাপক সাজ্জাদুর রহমান টিটু, সহকারী অধ্যাপক আনিসুর রহমান, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শাহেদা আক্তার আশা, মেহেদী হাসানসহ আইন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, অসুস্থতা ও মানষিক বিষন্নতার কারণে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।