কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ আবাসিক হবে: উপাচার্য 

২৪ অক্টোবর ২০১৮, ০৪:২৯ PM
উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বক্তব্য রাখছেন

উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বক্তব্য রাখছেন © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নতুনভাবে আসন বাড়ানো হবে না। নতুন প্রকল্পে চারটি হল আছে। এগুলো নির্মিত হলে বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ আবাসিক হবে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে মেগা প্রকল্প প্রদর্শন শেষে এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

এছাড়াও তিনি বলেন, ‘আগামী একাডেমিক কাউন্সিলে সমাবর্তন নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আশা করি, গর্জিয়াস ভাবে খুব শীঘ্রই আমরা সমাবর্তনের আয়োজন করতে পারবো।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু তাহের বলেন, ‘মূল ক্যাম্পাস এখানেই থাকবে। এই জায়গা পরিবর্তিত হবে না। তবে যেখানে নতুন জায়গা পাওয়া যাবে সেখানে ক্যাম্পাস সম্প্রসারিত হবে। ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্পে কোনো শর্ত দেয়া হয়নি।’

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ১১তম সভায় ১ হাজার ৬শ ৫৫ কোটি ৫০ লাখ টাকার মেগা প্রকল্পের অনুমোদন পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বুধবার দুপুরে প্রকল্পের মাস্টার প্লান প্রদর্শন করা হয়। প্রকল্পের কাজ ২০২৩ সালের জুন মাসের মধ্যে শেষ হবে বলে জানা যায়।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950